সাত পাকে বাঁধা পড়লেন ভিকি-ক্যাটরিনা

সময় ট্রিবিউন | ১০ ডিসেম্বর ২০২১, ১০:১৫

অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও অভিনেতা ভিকি কৌশল-ছবি সংগৃহীত

সাত পাকে বাঁধা পড়লেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও অভিনেতা ভিকি কৌশল।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) যোধপুরের সোয়াই মাধোপুর জেলার সিক্স সেন্সেস বারওয়ারা ফোর্টে বসেছিল এই রাজকীয় বিয়ের আসর। 

বারওয়ারা ফোর্টের মহলে তৈরি রাজকীয় মণ্ডপে অগ্নি সাক্ষী রেখে সাত পাক ঘুরেছেন ভিকি-ক্যাটরিনা। এদিন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইনার লাল লেহেঙ্গায় সেজেছেন ক্যাটরিনা। 

বিয়ে নিয়ে যে পরিমাণ গোপনীয়তা বজায় রেখেছেন ক্যাটরিনা-ভিকি তাতে হতবাক সকলেই। কিন্তু এতো গোপনীয়তার মাঝেও বর-কনের ছবি সামনে এসেছে। 

ক্যাটরিনার বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছেন তার ছয় ভাইবোন, মা-সহ নিকট আত্মীয়রা। অভিনেত্রীর খুব কাছের বন্ধু মিনি মাথুর, এক থা টাইগার পরিচালক কবীর খানও এই বিয়ের আসরে উপস্থিত ছিলেন। অঙ্গদ বেদী, নেহা ধুপিয়ারাও হাজির রয়েছেন এই রাজকীয় বিয়ের আসরে। 

জানা গেছে, বিয়ের সন্ধ্যাতেই রিসেপশনের আয়োজন করেছেন ভিকি ও ক্যাটরিনার পরিবার। বিয়ের পর মুম্বাইয়ে আরও একটি রিসেপশন হবে, যেখানে বলিউড তারকাদের চাঁদের হাট বসবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা