ভিকি-ক্যাটরিনার বিয়ের ছবি ভাইরাল

সময় ট্রিবিউন | ৫ ডিসেম্বর ২০২১, ০০:০৫

ছবিঃ সংগৃহীত

বলিউডের অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও অভিনেতা ভিকি কৌশলের বিয়ে হয়ে গেছে। রাজস্থানে রাজকীয় অনুষ্ঠানের আয়োজন চলছে পুরোদমে।  

শুক্রবার (৩ ডিসেম্বর) রাতে গোপনে কোর্ট ম্যারেজ সম্পন্ন করেছেন। অবশ্য এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো তথ্য দেননি দুই তারকা।

ভারতীয় গণমাধ্যমে সূত্রে জানা গেছে, স্পেশাল ম্যারেজ অ্যাক্টে বিয়ের রেজিস্ট্রি হয়েছে শুক্রবার রাতে ক্যাটরিনার বাড়িতে।

এদিকে ভিকি-ক্যাটরিনা বিয়ে নিয়ে চরম গোপনীয়তা বজায় রাখছেন। শুধু তাই নয় বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরও দিয়ে রেখেছেন নানান শর্ত। এরমধ্যে সবচেয়ে অবাক করা শর্ত হচ্ছে, বিয়ে বাড়িতে প্রবেশ করতে প্রত্যেক অতিথির জন্য থাকছে ‘গোপন কোড’!

কোনো অতিথিই নিজের নাম দিয়ে পরিচিত হবেন না। যে কোড দেওয়া হবে তাই হবে তাদের পরিচয়! বিয়ের অনুষ্ঠানে প্রবেশ থেকে শুরু করে হোটেলে ঘর কিংবা রুম সার্ভিস পেতে লাগবে এই কোড!

রাজস্থানের ৭০০ বছর পুরনো দুর্গে বসবে দুই তারকার রাজকীয় বিয়ের আসর। আগামী ৭ থেকে ৯ ডিসেম্বর রাজস্থানের সোয়াই মাধোপুর জেলার বারওয়ারা সিক্স সেন্সেস ফোর্টে জুটির বিয়ে অনুষ্ঠান হবে।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা