অপুর সঙ্গে কাজ করতে চান বুবলী

সময় ট্রিবিউন | ৩০ সেপ্টেম্বর ২০২১, ০০:৩৯

ফাইল ছবি

চিত্রনায়িকা অপু বিশ্বাসের সঙ্গে জুটি বেঁধে ৮০টি সিনেমায় অভিনয় করেছেন শাকিব খান। বাংলা সিনেমায় সর্বশেষ জনপ্রিয় জুটি ধরা হয় তাদেরই। অন্যদিকে অপু-শাকিবের ব্যক্তিজীবনে যে দুর্যোগ, তার পর পরই রুপালি পর্দায় অভিষেক ঘটে শবনম বুবলীর। এই নায়িকার ক্যারিয়ারের শুরুটা হয় শাকিবের হাত ধরে।

এ ক্ষেত্রে জনপ্রিয় এই নায়ক তো বটেই, নির্মাতারাও চাইছিলেন শাকিব-বুবলী জুটি গড়ে উঠুক। অর্থাৎ রিল লাইফে শাকিবের জীবনে তখন অপু আউট, বুবলী ইন। বাতাসে কান পাতলে শোনা যেত নানা কথা। আর তাতেই অপু-বুবলীর সম্পর্কে তৈরি হয় টানাপড়েন।

এই দুই চিত্রনায়িকাকে তখন পরস্পরের বিরুদ্ধে কথা বলতেও শোনা গেছে। এত দিনে বুঝি গলেছে সম্পর্কের সেই শীতল বরফ। অপু বিশ্বাসের সঙ্গে কাজ করতে সমস্যা নেই বলে জানিয়েছেন বুবলী। গত ২৭ সেপ্টেম্বর ‘তালাশ’ সিনেমার শুটিং সেটে এ কথা জানান ‘বসগিরি’ তারকা।

বুবলী বলেন, ‘অবশ্যই কাজ করব, কেন করব না? যখন আমরা শিল্পীরা একসঙ্গে কাজ করি, তখন আমাদের মধ্যে এমন কোনো বিষয় থাকে না। বাইরে থেকে মানুষ অনেক কিছুই চিন্তা করে। আমাদের কিন্তু দেখাও হয় না। রেষারেষি আসলে কিছু না। ভালো গল্পের সিনেমা হলে সবার সঙ্গেই কাজ করব আমি।’

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
    ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
  1. ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
    ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
  1. শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
    শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
  1. শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
    শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
  1. মার্চ ফর ইউনিটি : শহীদ মিনারে সমাবেশ শুরু
    মার্চ ফর ইউনিটি : শহীদ মিনারে সমাবেশ শুরু
  1. ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মাসুদ
    ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মাসুদ