মুম্বাইয়ে অ্যাসিড হামলার শিকার অভিনেত্রী পায়েল

সময় ট্রিবিউন | ২২ সেপ্টেম্বর ২০২১, ১৪:৪৬

ছবিঃ সংগৃহীত

বাঙালি অভিনেত্রী পায়েল ঘোষ মুম্বাইয়ে অ্যাসিড হামলা হলো তার ওপর। মুম্বাইয়ের রাস্তায় আচমকা কয়েকজন দুস্কৃতিকারী কাচের বোতলে অভিনেত্রীকে অ্যাসিড ছোড়ে বলে অভিযোগ আনা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, আচমকা কয়েকজন মুখ ঢেকে চড়াও হয় পায়েল ঘোষের ওপর। পায়েল তার গাড়িতে উঠতে যাওয়ার সময় ওই দুস্কৃতীরা তাকে আক্রমণ করে।

পায়েল জানান, দুস্কৃতীদের হাতে কাচের বোতল ছিল। কিন্তু, বেশ কিছুক্ষণ ধ্বস্তাধস্তির পর তাদের হাত থেকে পালাতে সক্ষম হন পায়েল। পালানোর সময় হাতে চোট পান অভিনেত্রী। নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে সেই ছবি শেয়ারও করেছেন তিনি। কাচের বোতলে দুস্কৃতীদের হাতে অ্যাসিড ছিল বলেই পায়েলের ধারণা।

জানা যায়, এদিন (সোমবার) ওষুধ কিনতে বের হন অভিনেত্রী। তখই তার ওপর দুস্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ। ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করে পায়েল বলেন, ‘আমি ওষুধ কিনতে গিয়েছিলাম, ড্রাইভারের সিটে বসতে যাব, সেই সময় মুখ ঢাকা কয়েকজন এসে আমাকে টানা হিঁচড়া শুরু করে। তাদের হাতে কাচের বোতলও ছিল, কোনও রকমে পালিয়ে বাঁচি’।

 

সূত্র : এই সময়



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের