সড়ক দূর্ঘটনা থেকে রক্ষা পেলেন নেটওয়ার্ক এর বাইরে'র ৪ অভিনয়শিল্পী

সময় ট্রিবিউন | ২৭ আগষ্ট ২০২১, ১৯:০৮

ছবি : সংগৃহীত

ভয়াবহ সড়ক দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন বর্তমান সময়ের আলোচিত ওয়েব সিরিজ ‘নেটওয়ার্কের বাইরে’ চলচ্চিত্রের চার অভিনয়শিল্পীসহ পাঁচজন।

গতকাল বৃহস্পতিবার (২৬ আগস্ট) দিবাগত রাত তিনটায় রাজধানীর গুলশান অ্যাভিনিউয়ে এই দুর্ঘটনাটি ঘটে। শিল্পীদের বহন করা ব্যক্তিগত গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খেলে গাড়ির সামনের অংশ পুরোপুরি বিধ্বস্ত হয়ে যায়।

আহত অভিনয়শিল্পীরা হলেন, শরিফুল রাজ, নাজিফা তুষি, খায়রুল বাশার এবং জোনায়েদ বোগদাদী। এ ছাড়া ওই গাড়িতে শরিফুল রাজের বন্ধু নাফিজও ছিলেন।

আহতদের তাৎক্ষণিকভাবে দুর্ঘটনাস্থলের কাছাকাছি ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

জানা গেছে, গাড়িতে থাকা ৫ জনের তিনজন সামান্য আঘাত পেয়েছেন। জোনায়েদ বোগদাদি ও নাফিজকে হাসপাতালের আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হয়েছে। হাসপাতালের দায়িত্বরতরা বলছেন, দুজনের অবস্থার উন্নতি হয়েছে। দুজনেরই জ্ঞান আছে। কথা বলতে পারছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের