মাথা ঘোরা রোগে ভুগছেন পরীমণি

সময় ট্রিবিউন | ৪ আগষ্ট ২০২১, ১৭:১৩

ফাইল ছবি

চিত্রনায়িকা পরীমণি গুরুতর অসুস্থ। পরী জানান, অনেক দিন ধরেই তিনি ভার্টিগো রোগে ভুগছেন। এটি মূলত মাথা ঘোরা টাইপের একটি জটিল রোগ। ভার্টিগো হলো এমন একটি অসুখ বা অনুভূতি, যাতে আপনি বা আপনার চারপাশের পরিবেশ নড়াচড়া করছে বা ঘুরছে বলে মনে হবে! এটি ক্রমশ এত তীব্র হতে পারে যে ভারসাম্য বজায় রাখা এবং দৈনন্দিন কাজগুলো করা কঠিন হয়ে পড়ে।

পরীমণি জানান, গত লকডাউনের আগে ভারতে গিয়ে লম্বা সময় চিকিৎসাও করিয়েছেন। কিন্তু উন্নতি সেভাবে হয়নি। পরী বলেন, ‘রোগটি এখন মারাত্মক পর্যায়ে রয়েছে বলে আমি অনুভব করছি। সবার কাছে দোয়া চাই।’

লকডাউনের কারণে চিকিৎসার জন্য দেশের বাইরে গিয়ে চিকিৎসাও করতে পারছেন না। তবে জানালেন, আগের চিকিৎসাপত্র অনুসরণ করেই ওষুধ সেবন করছেন তিনি।

এদিকে লকডাউনের পুরোটা সময় বাসাতেই কাটিয়েছেন। এরই মাঝে তিনি প্রীতিলতা ছবির জন্য লুক সেটের কাজ করেন। এই মাসেই শুটিংয়ে যাওয়ার কথা ছিল। পরী বর্তমানে বাসাতেই বিশ্রামে রয়েছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা