ধর্ষণের অভিযোগে দীপিকার সহ-অভিনেতা ক্রিস আটক

সময় ট্রিবিউন | ২ আগষ্ট ২০২১, ০১:৫৯

ছবিঃ সংগৃহীত

ধর্ষণের অভিযোগে আটক হলেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোনের সহ-অভিনেতা ক্রিস উ। ‘ট্রিপলএক্স: রিটার্ন অব জ্যান্ডার কেজ’ সিনেমায় দীপিকার সঙ্গে অভিনয় করেছিলেন ক্রিস। 

শনিবার মধ্যরাতে চীনের রাজধানী বেজিংয়ের চাওইয়াং জেলা পুলিশের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘কম বয়সী মেয়েদের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের জন্য প্রতারণা’ করার অভিযোগে উ-কে আটক করা হয়েছে।

জানা যায়, গত মাসে ১৮ বছর বয়সী এক চিনা ছাত্রী ক্রিস উ-এর বিরুদ্ধে নেটমাধ্যমে অভিযোগ জানিয়েছিলেন। তার অভিযোগ ছিল বিভিন্ন বাহানায় ১৮ বছরের কম বয়সী মেয়েদের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন ক্রিস।

এরপর গণমাধ্যমকে তিনি জানিয়েছিলেন, এক বছর আগে (তখন সেই তরুণীর বয়স ছিল ১৭) তাকে জোর করে মদ্যপান করিয়ে সঙ্গম করেছিলেন ক্রিস।

এদিকে, গত মাসে পুলিশের একটি বিবৃতিতে বলা হয়, ভিকটিম ছাত্রীকে নিজের গানের ভিডিও কাজ দেওয়ার কথা বলে উ-র সহকর্মীরা তার বাড়িতে আমন্ত্রণ জানান এবং সেখানেই তিনি ক্রিসের ধর্ষণের শিকার হন। আপাতত পুলিশ হেফাজতে রয়েছে ক্রিস। অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

 

সূত্র:আনন্দবাজার



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা