সত্যিই কি তৈমুরকেও অভিনয়ে দিচ্ছেন সইফ?

সময় ট্রিবিউন | ২৮ জুলাই ২০২১, ২০:৫৯

ছবিঃ সংগৃহীত

হলিউডের বিখ্যাত ছবি ‘বেবিজ ডে আউট’ দেখেননি, এমন মানুষ মেলা ভার। কারণ, গোটা বিশ্বের টিভি চ্যানেলেও ছবিটি প্রচার করে আসছে নিয়মিত। এমনকি দেশের দুরন্ত টিভিতেও এটি দেখানো হয়েছে বেশ ক’বার, বাংলা ডাব করে। 

বলিউডে নতুন করে আলোচনায় এলো ছবিটি। যে আলোচনার নায়ক সাইফিনা দম্পতির প্রথম সন্তান তৈমুর। যাকে নিয়ে ‘বেবিজ ডে আউট’-এর ভারতীয় সংস্করণ করার দাবি উঠেছে।  না ওঠার কারণও নেই। তৈমুরের বাবা ও মায়ের পুরো বংশটাই তো অভিনয়ের সঙ্গে জড়িয়ে আছে। বাবা মনসুর আলি খান পটৌডি, বড় বোন সাবা এবং ছেলে ইব্রাহিম আলি খান ছাড়া সইফ আলি খানের গোটা খানদান অভিনয় জগতের বাসিন্দা। তাহলে তার মেজো ছেলে তৈমুর আলি খানই বা বাকি থাকে কেন? জনৈক সাইফ অনুরাগীর আবদার, এবার ছেলে তৈমুরকে নিয়ে আমেরিকান ছবি ‘বেবি’জ ডে আউট’-এর রিমেক তৈরির।

বলিউডে সব থেকে ঠান্ডা মাথার বাবা সাইফ আলি খান। চার সন্তানকে খুব সহজেই সামলাচ্ছেন তিনি। তাই এই অসম্ভবও একমাত্র তার দ্বারাই সম্ভব। জানা গেছে, এই আবদারে সাড়া দিয়ে অভিনেতা জানান, তিনি যতটা ধীর-স্থির তৈমুর ততটাই দুরন্ত। কিছুক্ষণ শ্যুটের পরেই ধৈর্য হারিয়ে সব ভন্ডুল করে দেবে সে। ওকে সামলানো তার পক্ষে সম্ভব নয়।

‘বেবিজ ডে আউট’ না হোক, অন্যভাবে অন্য সময়ে হলেও সত্যি সত্যিই কি তৈমুরকেও অভিনয়ে দিচ্ছেন সইফ? এমন প্রশ্ন কিন্তু ঘুরছে বলিউড বারান্দায়। তৈমুরকে অভিনয়ে আনার ব্যাপারে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে। এর আগে এক সাক্ষাৎকারে যদিও অভিনেতা জানান, তার মা কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায়ের আবিষ্কার। তার একাধিক ছবির নায়িকা। পরিবারের প্রায় সবাই বিনোদন জগতের সঙ্গে যুক্ত। এই জায়গা থেকেই সাইফের ধারণা তৈমুরও আগামী দিনে রুপোলি পর্দার হাতছানিতেই সাড়া দেবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের