এফডিসিতে ৬টি গরু কোরবানি দেবেন পরীমণি

সময় ট্রিবিউন | ১৪ জুলাই ২০২১, ২০:৩৯

ফাইল ছবি

দেশের আলোচিত চিত্রনায়িকা পরী মণি প্রতি বছর পবিত্র ঈদুল আজহায় সহশিল্পীদের জন্য বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) কোরবানি দিয়ে থাকেন। সেই ধারাবাহিকতায় এবার ছয়টি গরু কোরবানি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই চিত্রনায়িকা।

গণমাধ্যমে এ প্রসঙ্গে পরী মণি জানিয়েছেন, ‘গত পাঁচ বছর এফডিসিতে কোরবানি দিচ্ছি। এবার ছয় বছর হবে। তাই ছয়টি গরু কোরবানি দেব। আমার ইচ্ছে, প্রতি বছর একটি করে গরু বাড়াব ইনশা আল্লাহ। কোরবানি ঈদ সব সময় নানুর বাড়িতে করতাম। আমি জানতাম না চলচ্চিত্রের অনেক কলাকুশলী মানবেতর জীবন যাপন করেন। জানার পর থেকে এফডিসিতে কোরবানি দিই। যাঁরা কোরবানি দিতে পারেন না, তাঁদের জন্যই এই উদ্যোগ।’

পরী আরও জানিয়েছেন, এবার এফডিসিতে স্বাস্থ্যবিধি মেনে মাংস বিতরণ করবেন তিনি।

২০১৫ সালে ‘ভালোবাসা সীমাহীন’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় পরী মণির। ঢালিউডে বেশ কিছু জনপ্রিয় সিনেমা রয়েছে তাঁর ঝুলিতে। গেল বছরের ডিসেম্বরে পরী মণি বাংলাদেশের একমাত্র তারকা হিসেবে জনপ্রিয় মার্কিন সাময়িকী ফোর্বসের ‘এশিয়ার ১০০ ডিজিটাল তারকা’র তালিকায় স্থান পেয়েছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা