কারিনাকে বয়কটের ডাক হিন্দু সম্প্রদায়ের!

সময় ট্রিবিউন | ১৩ জুন ২০২১, ০৫:৫৯

ছবি : ইন্টারনেট
সীতার দৃষ্টিভঙ্গিতে ‘রামায়ণ’ নিয়ে নির্মিত হতে যাচ্ছে হিন্দি সিনেমা ‘সীতা’। আর এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের জন্য প্রস্তাব পেয়ে অভিনেত্রী কারিনা কাপুর খান ১২ কোটি রুপি পারিশ্রমিক হেঁকেছেন বলে গুঞ্জন।
 
এমন গুঞ্জনে চটেছেন নেটিজেনদের একাংশ। কারিনাকে বয়কটেরও ডাক দিয়েছেন অনেকে। টুইটারে ট্রেন্ডিংয়ে রয়েছে এটি।
 
অনেকের আবার দাবি, তৈমুরের মা কীভাবে সীতার চরিত্রে অভিনয় করবেন! দেবী সীতা হিসেবে সইফপত্নীকে মানা হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন কেউ কেউ।
 
প্রথমে সীতা চরিত্রটির জন্য কারিনা কাপুর খান ছাড়াও দীপিকা পাড়ুকোন ও আলিয়া ভাটের নাম শোনা গিয়েছিল। কিন্তু এখনো চূড়ান্তভাবে কারো নামই প্রকাশ পায়নি। তবে কারিনার নামটি রয়েছে সবচেয়ে এগিয়ে।
 
ভারতীয় সংবাদমাধ্যম জানায়, কয়েক মাস আগে কারিনাকে ‘সীতা’র জন্য প্রস্তাব দেন সিনেমাটির পরিচালক অলৌকিক দেশাই। তিনি চিত্রনাট্যটি খুবই পছন্দ করেছেন। কিন্তু সিদ্ধান্ত জানানোর জন্য মাসখানিক সময় নিয়েছেন।
 
খুব শিগগিরই নাকি ‘ভিরে দি ওয়েডিং টু’র শুটিং শুরু করার কথা রয়েছেন কারিনার। এছাড়া হানসাল মেহতা পরিচালিত আরেকটি সিনেমাও রয়েছে তার ঝুলিতে। এই দুইটি সিনেমার কাজ সম্পন্ন করতে এক মাস করে সময় লাগবে সাইফপত্নীর। কিন্তু ‘সীতা’র জন্য লাগবে ৮ থেকে ১০ মাস।
 
কারিনা এই সিনেমাটি করতে ১২ কোটি রুপি চাইছেন। সাধারণত তিনি সিনেমা প্রতি ৬ থেকে ৮ কোটি রুপি নিয়ে থাকেন। তবে নির্মাতা এমন প্রস্তাবের পর বিষয়টি নিয়ে পুনরায় ভাবতে শুরু করেছেন এবং তরুণ অভিনেত্রীদের নেওয়ার কথাও ভাবছেন। কিন্তু কারিনা নির্মাতাদের পছন্দের তালিকায় প্রথম দিকেই থাকছেন।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের