ইন্দোনেশিয়ান গায়িকার গান গাইলেন হিরো আলম

সময় ট্রিবিউন | ৬ জুন ২০২১, ২২:০৯

ছবি : ইন্টারনেট

হিরো আলম। সবসময় যাকে ঘিরে থাকে নানা আলোচনা - সমালোচনা । সম্প্রতি নানান ভাষায় গান গেয়ে সমালোচনার শিকার হয়েছেন হিরো আলম। এবার গাইলেন  ইন্দোনেশিয়ান  জনপ্রিয় শিল্পী চিতা চিতাতার গান ‘আকু মা অ্যাপা আতুহ’।

শনিবার (৫ জুন) গানটি নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম।

হিরো আলম জানিয়েছেন, ইন্দোনেশিয়ান ভাষায় তার গাওয়া এ গানটি এক প্রেমিক যুগলের বিরহের গান।  গানটির সঙ্গে স্টুডিও ভার্সনের ভিডিও তৈরি করে তা প্রকাশ করেছেন হিরো আলম। মডেল হিসেবে নিজেই ভিডিওতে হাজির হয়েছেন তিনি।  

এর আগে বাংলা, আরবি, হিন্দি, চীনা ও ইংরেজি ভাষার গান গেয়েছেন হিরো আলম। বাবু খাইছো গান দিয়েই আলোচনায় আসেন তিনি। সর্বশেষ তার আরবি ভাষার গানের ভিডিও ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়। গানের ভিডিওতে শেখের ভূমিকায় দেখা যায় আলমকে। যমুনা নদীর চরকে উষ্ণ মরুভূমি রূপে তুলে ধরে মিউজিক ভিডিওটির শুটিং করেন তিনি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা