ইভ্যালির সাথে যুক্ত হলেন শবনব ফারিয়া

সময় ট্রিবিউন | ৩ জুন ২০২১, ০৭:০২

ফাইল ছবি

দেশের অন্যতম ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালির প্রধান জনসংযোগ কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া এবং পাশাপাশি প্রতিষ্ঠানটির মিডিয়া এবং কমিউনিকেশন্স প্রধান হিসেবেও দায়িত্ব পালন করবেন এ অভিনেত্রী।

মঙ্গলবার (১ জুন) থেকে আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহণ করেছেন শবনম ফারিয়া। ইভ্যালির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ইভ্যালি কর্তৃপক্ষ মনে করে, জনসংযোগ, মিডিয়া ও কমিউনিকেশন্স বিভাগের প্রধান হিসেবে গণমাধ্যম ও ইভ্যালির মধ্যকার সম্পর্ক আরও দৃঢ় করতে কাজ করে যাবেন এই জনপ্রিয় অভিনেত্রী।

ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল বলেন, শবনম ফারিয়া দেশের মিডিয়ার খুবই পরিচিত এবং প্রিয় মুখ। তাকে ইভ্যালিতে পেয়ে আমরা আনন্দিত। আমাদের বিশ্বাস ইভ্যালির সাথে গণমাধ্যম ও অন্যান্য বাহ্যিক যোগাযোগের ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।

তিনি আরও বলেন, যাত্রার শুরু থেকেই আমাদের জনসংযোগ বিভাগের মাধ্যমে দেশের গণমাধ্যম ও ইভ্যালির মধ্যে সুসম্পর্ক বিদ্যমান। গণমাধ্যম তাদের পেশাদার অবস্থান থেকে ইভ্যালি নিয়ে সময়োপযোগী সংবাদ প্রকাশ করে আসছে যা এই দেশের ই-কমার্স খাতের উন্নতিতে অবদান রাখছে

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের