‘রঙ্গনা’র পর শাবনূরের ‘এখনো ভালবাসি’

বিনোদন ডেস্ক | ১১ ফেব্রুয়ারী ২০২৪, ০৯:৩৭

‘রঙ্গনা’র পর শাবনূরের ‘এখনো ভালবাসি’

সম্প্রতি দেশে ফিরেই নতুন সিনেমার ঘোষণা দিয়েছেন ঢালিউড সম্রাজ্ঞী শাবনূর। সিনেমার নাম ‘রঙ্গনা’। প্রযোজনা সংস্থা এম এস ফিল্মের ব্যানারে সিনেমাটি পরিচালনা করছেন তরুণ নির্মাতা আরাফাত হোসাইন।

শনিবার (১০ ফেব্রুয়ারি) রাতে ঢাকা ক্লাবে সিনেমাটির মহরত অনুষ্ঠান আয়োজন করেছিল সংশ্লিষ্টরা। মহরতে শাবনূরকে নিয়ে আরও একটি সিনেমার নির্মাণের ঘোষণা দেয় প্রযোজনা সংস্থা এম এস ফিল্মস। ‘এখনো ভালবাসি’ সিনেমাটিও নির্মাণ করবেন রঙ্গনার পরিচালক আরাফাতই।

মহরতে শাবনূর বলেন, ‘এই সিনেমার জন্য আমার দেশে আসা। অষ্ট্রেলিয়া থাকাকালীন এই সিনেমার সঙ্গে যুক্ত হয়েছি। সিনেমার গল্প এবং গানগুলো আমাকে এতটা মুগ্ধ করেছে যে, মন চায় এখনই সিনেমার কাজ শুরু করি।’

বাংলা সিনেমার জনপ্রিয় এই চিত্রনায়িকা আরও বলেন, ‘এখন সিনেমাটির কাজ শুরু করার প্রস্তুতি নিচ্ছি। দর্শক যেভাবে চায় সেভাবেই আমি পর্দায় ফিরতে চাই। এজন্য একটু সময় নিচ্ছি।’


পরিচালক আরাফাত বলেন, ‘রঙ্গনা সিনেমাটি আমার সন্তানের মতো। সিনেমাটি দেশ, দশ এবং মানুষের হদয়ের রক্তক্ষরণের কথা বলেবে। এই সিনেমা আপনাদের হতাশ করবে না ইনশাআল্লাহ।’

তিনি আরও বলেন, ‘কিছু লোক বাংলাদেশের সিনেমাপ্রেমী ও আমার প্রযোজককে নানারকম মিথ্যাচারে কনফিউজড করে তুলেছে। তাদের এসব আচরণ আমাকে দিন দিন আরও সাহসী করে তুলছে।’

এম এস মুভিজের ব্যানারে রঙ্গনা প্রযোজনা করছেন মৌসুমি আক্তার মিথিলা। মিথিলা বলেন, ‘আমার বিশ্বাস রঙ্গনা বাংলা সিনেমার দৃষ্টান্ত হয়ে থাকবে। একজন নারী যখন সমাজের অসঙ্গতি নিয়ে কথা বলেন, তখন তার ওপর নানা বাধা আসে। এই সিনেমার মাধ্যমে সেই জিনিস দেখা যাবে।’

‘রঙ্গনা’ প্রযোজক জানান, বাংলাদেশ ও ভারতে সিনেমার শুটিং হবে। সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন ফজলুর রহমান বাবু, বড়দা মিঠু, গোলাম কিবরিয়া তানভীরসহ অনেকে। সিনেমাতে শাবনূরে বিপরীতে কাকে দেখা যাবে তা চমক হিসেবে রাখা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা