মা হলেন শ্রেয়া ঘোষাল

সময় ট্রিবিউন | ২৩ মে ২০২১, ০১:৪০

ছবি: ইন্টারনেট

কোলজুড়ে আসছে নতুন অতিথি- সুখবরটি আগেই দিয়েছিলেন ভারতের নন্দিত কণ্ঠশিল্পী শ্রেয়া ঘোষাল। এবার সেটি সত্যি হলো।

শনিবার (২২ মে) শ্রেয়ার ঘর আলো করে এলো ফুটফুটে পুত্র সন্তান। গায়িকা নিজেই সেই খবর শেয়ার করলেন সোশ্যাল হ্যান্ডেলে।

জানা গেছে, মা-ছেলে দু’জনেই ভালো আছেন। টুইটে লিখলেন, ‘সৃষ্টিকর্তার আশীর্বাদে আজ (২২ মে) দুপুরেই পুত্রসন্তানের জন্ম হয়েছে। জীবনে প্রথমবার এমন অনুভূতির সাক্ষী হলাম। আমি এবং আমার স্বামী শিলাদিত্য-সহ পরিবারের সবাই এমুহূর্তে খুশির জোয়ারে ভাসছি। শুভকামনার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।’

শ্রেয়ার এমন খবরে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা বয়ে যাচ্ছে। ভক্তরা তো বটেই, বলিউড ইন্ডাস্ট্রির তারকারাও শুভেচ্ছা জানাচ্ছে মিছিলের মতো।

এদিকে অতিথি আসার আগেই নাম ঠিক করে রেখেছিলেন শ্রেয়া-শিলাদিত্য দম্পতি। গত মার্চে টুইটারে সন্তানসম্ভবা হওয়ার খবর শেয়ার করে শ্রেয়া লিখেছিলেন, ‘বেবি শ্রেয়াদিত্য আসছে’! তবে কি নাম হিসেবে শ্রেয়াদিত্যই থাকছে- সেই জবাব এখনও মেলেনি তাদের পক্ষ থেকে।

২০১৫ সালে ছোটবেলার বন্ধু শিলাদিত্য মুখোপাধ্যায়ের সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হন বলিউডের বঙ্গললনা শ্রেয়া।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা