৫ম বারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে জয়ার আবেগ ঘন স্ট্যাটাস

বিনোদন ডেস্ক | ১৫ নভেম্বর ২০২৩, ০৮:৫৪

৫ম বারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে জয়ার আবেগ ঘন স্ট্যাটাস

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ও দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। পর্দায় ভিন্ন ভিন্ন চরিত্রে নিজেকে ফুটিয়ে তোলেন এই নায়িকা। অভিনয় দক্ষতায় বরাবরই সিনেমাপ্রেমীদের হৃদয় ছুঁয়ে যান এই তারকা।

এবার এই অভিনেত্রীর ঘরে পঞ্চমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার গেলো। ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২২’-এ প্রধান চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন জয়া আহসান।

এর অনুভূতি ব্যক্ত করে জয়া বলেন, প্রত্যেকটি পুরস্কার আনন্দের, ভালো কাজের প্রাপ্তি। পুরস্কার ঘোষণার পর থেকেই চারদিক থেকে সুসংবাদ এসেছে। এবার তা গ্রহণ করতে পেরে আমি আনন্দিত। তবে আমি ‘বিউটি সার্কাস’ টিমকে ধন্যবাদ জানাই। তারা না থাকলে এটা অর্জন হয়ত সম্ভব ছিল না।

মাহমুদ দিদার পরিচালিত ‘বিউটি সার্কাস’ সিনেমার জন্য ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২২’-এ শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তিনি। যদিও একই বিভাগে যৌথভাবে ‘শিমু’ সিনেমার জন্য পুরস্কার পেয়েছেন রিকিতা নন্দিনী শিমু।

এর আগে, নাসির উদ্দীন ইউসুফ পরিচালিত ‘গেরিলা’ চলচ্চিত্রে বিলকিস বানু চরিত্রে এবং রেদওয়ান রনি পরিচালিত ‘চোরাবালি’ চলচ্চিত্রে সাংবাদিক নবনী আফরোজ চরিত্রে অভিনয় করে টানা দুইবার শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন জয়া আহসান।

এরপর তিনি অনিমেষ আইচ পরিচালিত ‘জিরো ডিগ্রী’ ও অনম বিশ্বাস পরিচালিত ‘দেবী’ চলচ্চিত্রে অভিনয় করে একই বিভাগে আরও দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা