৩ দিনে জয়ার 'দশম আবতার' সিনেমার আয় ২ কোটি ৬৫ লাখ টাকা

বিনোদন ডেস্ক | ২৩ অক্টোবর ২০২৩, ১৮:০৮

৩ দিনে জয়ার 'দশম আবতার' সিনেমার আয় ২ কোটি ৬৫ লাখ টাকা

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জয়া আহসান। দেশের গণ্ডি পেরিয়ে ওপার বাংলা দাপিয়ে বেড়াচ্ছেন। এরই মধ্যে বেশ কিছু প্রশংসিত সিনেমা উপহার দিয়েছেন। জয়া অভিনীত ‘দশম অবতার’ সিনেমা গত ১৯ অক্টোবর মুক্তি পায়। এটি নির্মাণ করেছেন সৃজিত মুখার্জি।

মুক্তির পর দর্শকদের কাছ থেকে প্রশংসা কুড়াচ্ছে ‘দশম অবতার’। বিশেষভাবে নজর কেড়েছেন জয়া আহসান। বক্স অফিসেও ভালো ব্যবসা করছে বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ। রোববার (২২ অক্টোবর) ইনস্টাগ্রাম স্টোরিতে জানিয়েছে, ৩ দিনে এ সিনেমা আয় করেছে ২ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় ২ কোটি ৬৫ লাখ টাকার বেশি।

টলি বাংলা বক্স অফিস এক টুইটে (এক্স) জানিয়েছে, অষ্টমীর দিনে ‘দশম অবতার’ সিনেমার টিকিট বিক্রি হয়েছে ১৫ হাজারের বেশি। ‘বাঘা যতীন’ সিনেমার টিকিট বিক্রি হয়েছে ১১ হাজারের কাছাকাছি। আর ‘রক্তবীজ’ সিনেমার টিকিট বিক্রি হয়েছে ১০ হাজার। পূজা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত অন্য সব বাংলা সিনেমার চেয়ে এগিয়ে জয়ার সিনেমা।

বলিউডের রোহিত শেঠির স্টাইলে বাংলা ভাষায়ও কপ ইউনিভার্স গড়েছেন সৃজিত মুখার্জি। ‘২২ শ্রাবণ’-এর সিক্যুয়েল বানিয়েছেন ‘দ্বিতীয় পুরুষ’ শিরোনামে। আর ‘২২ শ্রাবণ’-এর প্রিক্যুয়েল ‘দশম অবতার’। এ সিনেমায় জয়ার বিপরীতে অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য।

এছাড়াও সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন— প্রসেনজিৎ চ্যাটার্জি, যিশু সেনগুপ্ত।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা