ব্যবসা সফল সানি দেওলের ‘গদর-২’

বিনোদন ডেস্ক: | ১৭ আগষ্ট ২০২৩, ০৭:১৫

সংগৃহীত ছবি

মুক্তির প্রথম সপ্তাহেই প্রায় ১৩৫ কোটি টাকা আয় করলো সানি দেওল ও আমিশা পটেল অভিনীত সিমেনা ‘গদর-২’। এখন শুধু পুরোনো রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ার অপেক্ষা।

সূত্রের খবর অনুযায়ী, তৃতীয় দিন অর্থাৎ প্রথম রোববার এই ছবি প্রায় ৫২ কোটি টাকা আয় করেছে ভারতে। অনিল শর্মা পরিচালিত এই ছবি মুক্তির দিন আয় করেছিল ৪০.১ কোটি টাকা। দ্বিতীয় দিনে সেই আয় বেড়ে দাঁড়ায় ৪৩.০৮ কোটি টাকায়। তৃতীয় দিনে দাঁড়ায় ৫১.৭০ কোটিতে। এখনও পর্যন্ত এ সিনেমার মোট আয় ১৩৪.৮৮ কোটি টাকা।

‘গদর ২’ মুক্তির প্রথম দিনেই তার সম্ভাব্য আয়ের ৬০ শতাংশ বক্স অফিস থেকে তুলে নেয় এবং এই আয়ের ৮৬ শতাংশই আসে সন্ধ্যার শো থেকে। একই সময়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অক্ষয় কুমারের ‘ওহ মাই গড ২’ ও রজনীকান্তের ‘জেলার’। তবে কোনো কিছুই দমাতে পারেনি সানি দেওয়ালকে। চলতি বছরে এখনও মুক্তি পাওয়া ছবিগুলির মধ্যে প্রথম দিনে সর্বোচ্চ আয় করেছিল শাহরুখ খানের ‘পাঠান’। তারপরেই রয়েছে সানি দেওয়ালের ‘গদর ২’ এর নাম।

এর আগেও, ২০০১ সালে মুক্তি পাওয়া ‘গদর’ সিনেমাটি বক্স অফিসে বাজিমাত করে। তার সিক্যুয়েলের ঘোষণা হতেই উত্তেজনার ঝলক দেখা যায় সোশ্যাল মিডিয়ায় ও দর্শকদের মধ্যে। সেই প্রতিফলন মেলে অগ্রিম টিকিট বুকিংয়ে, প্রথম দিনের ব্যবসায় এবং তৃতীয় দিনের ব্যবসায়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের