১১ বছরের সংসার ভাঙলো অভিনেত্রী নাটালির

বিনোদন ডেস্ক: | ১০ আগষ্ট ২০২৩, ০৬:২৬

সংগৃহীত ছবি

দীর্ঘ ১১ বছরের দাম্পত্যজীবনে চিড় ধরেছে অস্কারজয়ী হলিউড অভিনেত্রী নাটালি পোর্টম্যান ও ফরাসি নৃত্যশিল্পী বেঞ্জামিন মিলপিডের।

ইউএস উইকলির দেওয়া তথ্য থেকে জানা গেছে, তৃতীয় ব্যাক্তির আগমনের ফলে তাদের সম্পর্কে ফাটল ধরেছে। মাসখানেক আগে আবহাওয়াকর্মী ক্যামিল এটিয়েনের সঙ্গে বেঞ্জামিনের প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল। ২৫ বছরের তরুণীর সঙ্গে প্রেমকে গুঞ্জন বলেই প্রথমে উড়িয়ে দিয়েছিলেন নাটালি।

বেঞ্জামিনের সাময়িক ভুল ক্ষমা করে সংসারে মন দিতে চেয়েছিলেন নাটালি। তারপরেও নাকি একাধিকবার নাটালির বিশ্বাস ভেঙেছেন বেঞ্জামিন। আর তাই বিবাহবিচ্ছেদের পথে হেঁটেছেন অস্কারজয়ী এ অভিনেত্রী। তবে এ বিষয়ে এখনো পর্যন্ত অভিনেত্রীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা করা হয়নি।

প্রসঙ্গত, ২০১২ সালে গাঁটছড়া বাঁধেন নাতালি ও বেঞ্জামিন। দুই সন্তান আলেফ ও আমালিয়াকে নিয়ে সংসার এই তারকা জুটির।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা