শাকিব খানের প্রশংসায় পঞ্চমুখ আসিফ

বিনোদন ডেস্ক: | ২৪ জুন ২০২৩, ০৬:৩০

সংগৃহীত ছবি

‘প্রিয়তমা’র লুক প্রকাশ্যে আসার পর থেকেই প্রশংসায় ভাসছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। তাকে নিয়ে ভক্তদের উন্মাদনার যেন কমতি নেই।

এবার জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ সামাজিক যোগাযাগ মাধ্যম ফেসবুকে শাকিব খানের প্রশংসায় পঞ্চমুখ হয়ে লিখেছেন, আমার সবসময় মনে হয়েছে বাংলা মুভির কিং শাকিব খানকে সঠিকভাবে ব্যবহার করা যায়নি। তিনিও নিজের প্রতি যত্নশীল ছিলেন না। আপকামিং প্রিয়তমা মুভির পরিচালক হিমেল আশরাফ অভিনেতা শাকিব খানের কাছ থেকে যথেষ্ট পরিমাণ নির্যাস নিয়ে নিয়েছেন, সেটা বোঝাই যাচ্ছে। প্রকাশিত ছবিগুলোর প্রত্যেকটা লুক ছিল অসাধারাণ।

এ শিল্পী আরও লিখেছেন, একজন অভিনেতা শাকিব খানের শূন্যতা আসলেই অনুভূত হয়েছে সবসময়। একই অ্যারেনায় কাজ করার সুবাদে বাংলা সিনেমার এই সুপারস্টারের খোঁজখবর রাখি। প্রিয়তমা পরবর্তী প্রতিটি সিনেমার স্ক্রিপ্ট তিনি খুব যাচাই বাছাই করে সিদ্ধান্ত নিচ্ছেন। এটা শুধু শাকিব খান নয়, পুরো ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য খুব ইতিবাচক সুফল বয়ে আনবে। প্রায় ধ্বংস হয়ে যাওয়া সিনেমা হলগুলো নতুনভাবে প্রাণ ফিরে পাবে। টিম ‘প্রিয়তমা’র জন্য শুভকামনা রইলো। ভালোবাসা অবিরাম।

আরশাদ আদনানের প্রযোজনায় নির্মিত রোমান্টিক অ্যাকশন ঘরানার এ সিনেমার কাহিনি প্রয়াত ফারুক হোসেনের। যৌথভাবে চিত্রনাট্য, সংলাপ লিখেছেন ফারুক হোসেন ও হিমেল আশরাফ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা