নোবেলের মাদকাসক্তিতে নারী এয়ার হোস্টেস জড়িত: স্ত্রী সালসাবিল

সময় ট্রিবিউন ডেস্ক | ২০ মে ২০২৩, ২২:২৮

সংগৃহীত
গায়ক নোবেলের সাবেক স্ত্রী সালসাবিল মাহমুদ বলেছেন, নোবেলের মাদকাসক্তির পেছনে এক নারী এয়ার হোস্টেস জড়িত। 
 
আজ শনিবার (২০ মে) ডিবি কার্যালয়ে সালসাবিল মাহমুদ এসব কথা বলেন। তবে তিনি কারও নাম প্রকাশ করেননি। 
 
সালসাবিল বলেন, নোবেলের মাদকাসক্তির পেছনে কয়েকজন শিল্পী ও ইন্টারন্যাশনাল রুটে চলাচল করা বিমানের এক এয়ার হোস্টেস জড়িত। তারাই নোবেলকে মাদক সাপ্লাই দেন। এমনকি তাদের এসব বিষয় নিয়ে আমি কথা বলায় আমাকে বিভিন্ন নম্বর থেকে হুমকি দেয়া হতো।
 
ডিবিতে আসার বিষয়ে সালসাবিল বলেন, নোবেল মাদক সেবন করে বাসায় এসে আমাকে নির্যাতন করতেন। একদিন ৯৯৯-এ কল দিয়ে পুলিশ ডাকি। তারা আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। নোবেল সেই পুলিশ সদস্যদের সামনে স্বীকার করেছেন যে মাদক সেবনের কারণে আমাকে মারধর করেন। এরপর আমি গুলশান থানায় সাধারণ ডায়েরি করি। যদিও পরে আইনগত ব্যবস্থা নিইনি।
 
তিনি আরো বলেন, আজ ডিবি পুলিশ থেকে আমাকে ডাকা হয়েছে। আমি তাদের কাছে মৌখিক অভিযোগ দিয়েছি। তারা পুরো বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে বলে জানিয়েছে। 
 
 
ভারতীয় সারেগামাপা খ্যাত গায়ক নোবেলকে গ্রেপ্তারের বিষয়ে গোয়েন্দা পুলিশের কমিশনার হারুন অর রশীদ বলেন, নোবেল একজন প্রতিষ্ঠিত গায়ক। কিন্তু সাম্প্রতিক সময়ে তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ উঠেছে। এরই মধ্যে শরীয়তপুরের ভেদরগঞ্জ হাইস্কুলে সাবেক শিক্ষার্থীদের আয়োজনে গান গাওয়ার চুক্তি করেন তিনি। তাদের কাছ থেকে ১ লাখ ৭৫ হাজার টাকাও নেন। নিজেও যাওয়ার কথা জানিয়ে বিজ্ঞাপন দিয়েছেন। কিন্তু সেখানে যাননি। টাকা চাওয়ার পর তা-ও ফেরত দেননি। এ ঘটনায় মামলা হয়, কিন্তু মামলার পরও পুলিশ কিংবা আদালতেও আত্মসমর্পণ করেননি তিনি।
 
হারুন আরও বলেন, বিভিন্ন স্থানে স্টেজ প্রোগ্রামে গিয়ে ভাঙচুর করা, মাতলামি করার অভিযোগ রয়েছে নোবেলের বিরুদ্ধে। তার এসব অপকর্মের বিষয়ে আমরা নোবেলকে একাধিকবার বুঝিয়েছি। কিন্তু তিনি নিয়মিত মাদক সেবন করছেন। স্ত্রীকে মারধর করছেন। মাদকাসক্ত থাকার কারণে তিনি কোনো অনুষ্ঠানে যাওয়ার কথা দিয়েও যেতে পারেন না।
 
হারুন অর রশীদ বলেন, নোবেলের এসব কার্যক্রমের কারণে তার বাবা তাকে ত্যাজ্যপুত্র করেছেন। উত্তরাঞ্চলে একটি অনুষ্ঠানে মঞ্চে উঠে মাতলামি করেছেন তিনি, মঞ্চ ভাঙচুর করেছেন। স্ত্রীকে মারধর করেছেন। সব মিলিয়ে তার বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ রয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
 
এর আগে অনুষ্ঠানে না গিয়ে ১ লাখ ৭২ হাজার টাকা অগ্রিম নিয়ে প্রতারণার অভিযোগে দায়ের হওয়া মামলায় গায়ক মাইনুল আহসান নোবেলকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তারের পর তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়।
 
এসটি/এসকে  


আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের