হলিউড অভিনেতা পল গ্র্যান্ট আর নেই

বিনোদন ডেস্ক: | ২২ মার্চ ২০২৩, ০৩:১৫

সংগৃহীত ছবি

মারা গেছেন ‘হ্যারি পটার’ সিরিজের জনপ্রিয় অভিনেতা পল গ্র্যান্ট। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর।

১৬ মার্চ লন্ডনের এক রেলস্টেশন থেকে অভিনেতার মরদেহ উদ্ধার করা হয়। ‘দ্য গার্ডিয়ান’র সংবাদে এমনটাই জানা গেছে।

লন্ডনের অ্যাম্বুলেন্স সার্ভিসের এক কর্মকর্তা জানান, দুপুর ২টা ৮ মিনিটে প্রথম ফোন আসে। আমরা সঙ্গে সঙ্গে সেখানে অ্যাম্বুলেন্স ক্রু পাঠাই, গাড়িতে চিকিৎসরাও সঙ্গে ছিলেন। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর এখানে আনলে মৃত বলে ঘোষণা করা হয়।

তার মৃত্যুর খবর গণমাধ্যমকে জানান তার মেয়ে সোফি জেইন গ্র্যান্ট।

প্রসঙ্গত, চার ফুট চার ইঞ্চির এই অভিনেতা ‘হ্যারি পটার’-এর পাশাপাশি ‘স্টার ওয়ার্স’-এর মতো জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিতে কাজ করেছেন। উচ্চতা কোনোদিন পলের অভিনয়ের প্রতি ভালোবাসার অন্তরায় হয়ে দাঁড়ায়নি। অদম্য জেদ আর সাহস নিয়ে তিনি লড়ে গেছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা