শুটিং সেটে আহত অমিতাভ বচ্চন

বিনোদন ডেস্ক: | ৭ মার্চ ২০২৩, ০০:৫১

অমিতাভ বচ্চন

‘প্রজেক্ট কে’ ছবির শুটিং চলাকালে মারাত্মক আহত হয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা অমিতাভ বচ্চন। সম্প্রতি তার একটি ব্লগে ভক্তদরে খবরটি নিজেই জানিয়েছেন বিগ বি।

অমিতাভ তার ব্লগে জানিয়েছেন, হায়দরাবাদে ‘প্রজেক্ট কে’ ছবির একটি অ্যাকশন দৃশ্যের শুটিং চলাকালে গুরুতর আহত হয়েছি আমি। বুকের দক্ষিণ পাঁজরের তরুণাস্থি (কোমল হাড়) ভেঙে গেছে। তাই আপাতত শুটিং বন্ধ রাখা হয়েছে। সেই সঙ্গে এআইজি হাসপাতালের চিকিৎসকের পরামর্শ নিয়েছি এবং স্ক্যান করা হয়েছে।

বিগ বি আরও বলেন, হায়দরাবাদ থেকে চিকিৎসা শেষে নিজের বাড়িতে ফিরেছি। বুকে ব্যান্ডেজ করা হয়েছে এবং প্রয়োজনীয় সব চিকিৎসা চলছে। তবে খুবই যন্ত্রণা হচ্ছে, নড়াচড়া করতে বা শ্বাস-প্রশ্বাস নিতে একটু কষ্ট হচ্ছে আমার। চিকিৎসকরা জানিয়েছেন আমার সুস্থ হয়ে উঠতে সপ্তাহখানেক সময় লাগবে। যন্ত্রণা কমার জন্য কিছু ওষুধ নিতে হচ্ছে আমাকে। আঘাত পাওয়ার কারণে সব কাজ বন্ধ রেখেছেন। সেই সঙ্গে পুরোপুরি সুস্থ না হয়ে ওঠা পর্যন্ত কোনো কাজ করবেন না তিনি।

প্রসঙ্গত, নাগ অশ্বিন পরিচালিত ‘প্রজেক্ট কে’ ছবিতে অমিতাভ ছাড়াও মুখ্য চরিত্রে রয়েছেন প্রভাস ও দীপিকা পাড়ুকোন। সায়েন্স ফিকশন ধাঁচের এই ছবিটি আগামী বছর মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। সর্বভারতীয় (প্যান ইন্ডিয়া) এই ছবির বাজেট প্রায় ৫০০ কোটি রুপি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের