এবার বই লিখবেন পূজা

বিনোদন ডেস্ক: | ৪ মার্চ ২০২৩, ০৪:৪৪

ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরি এবার বই লিখার ইচ্ছে প্রকাশ করেছেন। তবে মাজর ব্যপার হলো এ ইচ্ছে প্রকাশ করেছেন প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজের অনুপ্রেরণায়।

সম্প্রতি আগের তিক্ততা দূর হয়ে গেছে তাদের মধ্যে। বর্তমানে মধুর সম্পর্ক বিরাজ করছে নায়িকা ও প্রযোজকের মধ্যে। এরই ধারাবাহিকতায় কিছুদিন আগে এ প্রযোজকের বইয়ের প্রচারণায় বইমেলায় দেখা গিয়েছিল পূজাকে।

সেখানেই নিজের ইচ্ছে প্রকাশ করে পূজা বলেন, যখন আমি পুচকি (ছোট) ছিলাম, একেবারে পুচকি ছিলাম; যখন কোনো কিছুই বুঝতাম না, কিন্তু কবিতা ভালো লিখতাম। আমার মাকে আমি পড়ে শুনিয়েছি। ছোটবেলার সেই অভ্যাসটা এখন আর নেই। নতুন করে লেখার ইচ্ছা জাগার পেছনে হাত রয়েছে জাজ কর্ণধার আব্দুল আজিজের। তার কথায়, ‘এখন অবশ্য লেখা হয় না। কবিতা খুব ভালো লিখতাম। আমি আসলে এখন আব্দুল আজিজকে অনুপ্রেরণা ভাবি, তিনি বই লিখেছেন। আমিও ভাবছিলাম, আমিও কি তাহলে বই লেখা শুরু করব? কবিতা লেখা শুরু করব? তো এখন দেখা যাক।’

প্রসঙ্গত, এবারের বইমেলায় আব্দুল আজিজের কবিতার বই ‘প্রিয়তমা, তোমাকে বলছি’ প্রকাশিত হয়েছে। বইয়ের প্রচারে দুই নায়িকা ফারিন খান ও প্রেমা ইসলামকে সঙ্গে নিয়ে মেলায় গিয়েছিলেন প্রযোজক। এরপরই পূজা চেরিকে সেই স্টলে বইয়ের প্রচারে দেখা গিয়েছিল।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের