হৃদরোগে আক্রান্ত সুস্মিতা সেন

বিনোদন ডেস্ক: | ৩ মার্চ ২০২৩, ০৭:৫৬

ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা সেন। তবে বর্তমানে কাজের চেয়ে বেশি আলোচিত নিজের ব্যক্তিগত জীবন নিয়ে। কখনো প্রেমে বিচ্ছেদ কখনো বা নতুন প্রেম আবার কখনো খোলামেলা পোশাক ও শরীর চর্চার ভিডিও পোস্ট করে লাইমলাইটে আসেন এ অভিনেত্রী।

তবে নতুন খবর হচ্ছে কয়েক দিন আগে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন ৪৭ বছর বয়সী এ প্রাক্তন বিশ্বসুন্দরী। তবে এখন অনেকটা ভালো আছেন তিনি।

বৃহস্পতিবার (২ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টের মাধ্যমে তিনি এ কথা জানান।

সুস্মিতা তার পোস্টে বলেন, ‘কয়েক দিন আগে আমি হৃদরোগে আক্রান্ত হই। অ্যানজিওপ্লাস্টি করানো হয়েছে। স্টেন্ট পরানো হয়েছে। সবচেয়ে জরুরি কথা হলো, আমার কার্ডিওলজিস্ট নিশ্চিত করেছেন, আমার বড় একটি হৃদয় আছে। সময়মতো তাদের সহযোগিতা ও গঠনমূলক পদক্ষেপের জন্য সবাইকে ধন্যবাদ।’

তথ্যসূত্র: আনন্দবাজার, হিন্দুস্তান টাইমস



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের