‘ওরা ৭ জন’-এর মুক্তি নিয়ে শঙ্কায় পরিচালক

সময় ট্রিবিউন | ৩ মার্চ ২০২৩, ০৪:১৫

সংগৃহীত

সাতজন মুক্তিযোদ্ধার গল্প নিয়ে আগামী ৩ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে খিজির হায়াত খান পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘ওরা ৭ জন’। 

বলিউডের আলোচিত সিনেমা ‘পাঠান’ সাফটা চুক্তিতে বাংলাদেশে আসছে। এই খবরে অনেকটা প্রস্তুতি নিয়ে রেখেছিলেন দেশীয় প্রেক্ষাগৃহ মালিকেরা। অধিক মুনাফা লাভের আশায় পাশ কাটিয়ে যাওয়া হচ্ছিল মুক্তিযুদ্ধের গল্পে নির্মিত দেশীয় সিনেমা ‘ওরা ৭ জন’ ছবিটিকে। হল মালিকদের এমন আচরণে ক্ষুব্ধ হন ছবিটির নির্মাতা। ভিডিও বার্তায় সরাসরি হস্তক্ষেপ কামনা করেন প্রধানমন্ত্রীর।  

এ বিষয়ে কথা বলতে গিয়ে খিজির হায়াত বলেন, ‘আমরা সিনেমাটা আগে মুক্তিযোদ্ধাদের দেখাতে চাই, তাদের আত্মত্যাগের প্রতি সম্মান দেখিয়ে। আগামী ৩ মার্চ আমরা এটা মুক্তি দিতে যাচ্ছি। কিন্তু জটিলতার কারণে এর মুক্তি নিয়ে আশঙ্কা রয়েছে। যদি মুক্তি পিছিয়ে দেয়া হয়, তাহলে দেশের শ্রেষ্ঠ সন্তানদের সিনেমাটা দেখানোর সুযোগ পাব না। তাই আগেই মুক্তিযোদ্ধাদের দেখানোর পরিকল্পনা আমাদের।’

প্রসঙ্গত, ‘ওরা ৭ জন’ সিনেমায় ৭ মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, খিজির হায়াত খান, সাইফ খান, সজীব, ইমতিয়াজ বর্ষণ, নাফিস আহমেদ ও তূর্য। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারী মম।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা