কমিটির সদস্য জায়েদ খান, নাচবেন নিপুণ

বিনোদন ডেস্ক: | ১ মার্চ ২০২৩, ০৯:৫০

ফাইল ছবি

আগামী ৯ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২১। যেখানে উপস্থিত থেকে জয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরই মধ্যে অনুষ্ঠান সফল করতে গঠন করা হয়েছে ২১ সদস্যের সাংস্কৃতিক উপ-কমিটি। আর সেই কমিটিতে স্থান পেয়েছেন চিত্রনায়ক জায়েদ খান। যেখানে নৃত্য পরিবেশন করার কথা রয়েছে অভিনেত্রী নিপুণ আক্তারের।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এতে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনায় সহযোগিতা করছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। বিটিভির মহাপরিচালক ড. সৈয়দা তাসমিনা আহমেদ জানিয়েছেন প্রায় এক ঘণ্টা দৈর্ঘের সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিকল্পনার কথা। পুরস্কার দেওয়ার পর হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক উপ-কমিটির পরিকল্পনা অনুযায়ী সেই অনুষ্ঠানের প্রস্তুতিতে এখন ব্যস্ত শিল্পীরা।

অনুষ্ঠানে নিপুণ আক্তার ছাড়াও থাকছে অপু বিশ্বাস, পূজা চেরী, প্রার্থনা ফারদিন দীঘি, তমা মির্জা, জান্নাতুল ফেরদৌস ঐশী, সাইমন সাদিক, ইমন, নিরব ও জায়েদ খানের পরিবেশনা। এ আয়োজনের কোরিওগ্রাফি করছেন ইভান শাহরিয়ার সোহাগ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা