সানি লিওনির অনুষ্ঠান স্থলের কাছেই বোমা বিস্ফোরণ

বিনোদন ডেস্ক | ৫ ফেব্রুয়ারী ২০২৩, ০৪:০২

ছবি-সংগৃহীত

বলিউড অভিনেত্রী সানি লিওনির অনুষ্ঠানস্থলের কাছে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। আগামীকাল রবিবার ভারতের মণিপুরের ইম্ফলে সেই অনুষ্ঠানে হাজির হওয়ার কথা ছিল সানির। তবে বিস্ফোরণের ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর হিন্দুস্থান টাইমসের।

উত্তর-পূর্ব ভারতের রাজ্য মণিপুরের রাজধানী ইম্ফলের হত্তা কনজেইবাং এলাকায় বিস্ফোরণটি ঘটে। জায়াগাটি সানি লিওনির অনুষ্ঠানস্থল থেকে মাত্র কয়েকশ মিটার দূরে। আজ শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে ছয়টার দিকে বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। তবে এখন পর্যন্ত বিস্ফোরণের কারণ জানা যায়নি। এই ঘটনায় কোনো সংগঠন এখন পর্যন্ত দায়ও স্বীকার করেনি।

পুলিশ জানায়, বিস্ফোরণের তদন্ত চলছে, তবে এখন পর্যন্ত উক্ত ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।

আগামীকাল একটি ফ্যাশন শোয়ের অনুষ্ঠানে রেড কার্পেটে হাঁটার কথার ছিল সানি লিওনির। মণিপুরের তাঁতের কাজ ও পর্যটনের প্রচারণার জন্যই ফ্যাশন শোয়ের আয়োজন করা হয়েছিল। তবে এই বিস্ফোরণের পর অনুষ্ঠানটি শেষ পর্যন্ত হবে কি না, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা