পোশাক নিয়ে মন্তব্য করতেই রেগে গেলেন উরফি

সময় ট্রিবিউন | ৮ সেপ্টেম্বর ২০২২, ০৪:৫০

সংগৃহীত

নেট দুনিয়ায় দারুণ জনপ্রিয় এক নাম উরফি জাবেদ। বলিউডের সিনেমায় সরব উপস্থিতি না থাকলেও তিনি সব সময়েই আলোচনায় থাকেন তার পোশাকের জন্য। 

কত কম কাপড়ে পোশাক তৈরি করা যায় কিংবা কাপড় ছাড়াও কিভাবে পোশাক তৈরি করতে হয়- সেসবের সচিত্র নমুনা নিচের সামাজিক মাধ্যমে নিয়েই তারকা বনে গেছেন উরফি।

রিয়ালিটি শো ‘বিগ বস’ প্রতিযোগি উরফি দু’একটি ছবিতে অভিনয় করলেও সবাই তাকে চেনে অদ্ভুত পোশাকের জন্যই। শরীর দেখানো পোশাক নিয়ে কোন অস্বস্তিও নেই তার।

সেসব পোশাক নিয়ে বেশিরভাগ মন্তব্য নেতিবাচক হলেও তার অনুসারীর সংখ্যা লাখ লাখ। তবে এবার নেতিবাচক সেসব মন্তব্য নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন এই উঠতি অভিনেত্রী।

সম্প্রতি মুম্বাইয়ের এক অনুষ্ঠানে যথারীতি স্বল্প বসনায় হাজির হয়েছিলেন উরফি জাবেদ। এ সময় এক সাংবাদিক পোশাক নিয়ে মন্তব্য করতেই রেগে উঠেন তিনি।

গলা চড়িয়ে বলতে শুনা যায়, পোশাক নিয়ে পরামর্শ বাড়ির মা-বোন বা প্রেমিকাকে গিয়ে দিন, আমাকে বলতে আসবেন না। আমি এনিয়ে একটি কথাও শুনতে চাই না।

উরফির পোশাক দেখে এক ফটো সাংবাদিক মজা করে বলছিলেন, উরফির অন্যান্য পোশাকের তুলনায় এটি কিছুটা ভাল বলেই মনে হচ্ছে। এ কথা শুনেই মেজাজ হারান উরফি।

মঞ্চে দাঁড়িয়েই চিৎকার করে বলেন, ‘তোমাদের যদি পোশাক নিয়ে কথা বলতেই হয়, তবে নিজের প্রেমিকা কিংবা বাড়িতে মা-বোনদের গিয়ে বলো।’

‘আমার পোশাক নিয়ে আজকের পর থেকে কেউ কোনো মন্তব্য করবে না।’ এমনকি মন্তব্য করলে তিনি নিজের ছবিও তুলতে দেবেন না বলে হুমকি দেন উরফি জাবেদ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা