প্রতিদিন যা না খেলে চলেই না শ্রাবন্তীর

সময় ট্রিবিউন | ৮ সেপ্টেম্বর ২০২২, ০৩:৩৩

সংগৃহীত

টলি পাড়ার মিষ্টি মেয়ে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের যেন বয়স বাড়ে না, কিংবা বয়স বাড়লেও রূপ যেন কমে না। দিনদিন তার রূপের টাটকা ছবি সোশ্যাল মিডিয়ায় আগুন ধরাচ্ছে। নেটিজেনরা যতই শ্রাবন্তীর পেছনে কথা বলুক না কেন, অভিনেত্রীর এক টুকরো মিষ্টি ছবি দেখার জন্য ভিড় জমান সামাজিক যোগাযোগ মাধ্যমে।

শ্রাবন্তীর হাসির জাদুতে ফিদা সব বয়সীরাই। যারা মাঝে মধ্যে অভিনেত্রীর বিয়ে ও ডিভোর্স নিয়ে কথা বলেন তারাও কিন্তু শ্রাবন্তীর রূপের প্রশংসায় পঞ্চমুখ হয়ে থাকেন। অনেকেই জানতে চান- সকাল থেকে রাত পর্যন্ত কী খান শ্রাবন্তী।

দেখে নিন-

সকাল

শ্রাবন্তীর সকালের খাবারের তালিকায় রোজ থাকে ডিম ও কলা। এ দুটা খাবার ছাড়া যেন দিনই শুরু হয় না। তাছাড়া সকালে তিনি কম চর্বিযুক্ত দুধ আর ভারতীয় হালকা কোনো খাবার খান।

দুপুরের খাবার

দুপুরেই একটু ভারী খাবার খান। মাছ বা মাংস যেকোনো এক পদ থাকে দুপুরের পাতে। সঙ্গে প্রচুর সবজি, এক মুঠো লাল চালের ভাত, আর সালাদ। এই তারকার সালাদ খুব সাদাসিধে ধরনের। শসা আর গাজরে সামুদ্রিক লবণ ছিটিয়েই খেয়ে নেন তিনি।

সন্ধ্যার নাশতা

এ সময় কী খাবেন, তার কোনো ধরাবাঁধা নিয়ম নেই। তবে প্রিয় খাবারের তালিকায় রয়েছে বাড়িতে বানানো পাস্তা, সঙ্গে থাকবে গরগনজোলা চিজ।

নৈশভোজ

রাতে তেল ছাড়া একটি রুটি অথবা অল্প ভাত খান। সঙ্গে থাকে ডাল, সবজি আর গ্রিল করা এক টুকরা মুরগি। আর গভীর রাতে খিদে পেলে মিষ্টি, দুধ বা ফলজাতীয় কিছু খেয়ে নেন তিনি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা