প্রিয় নায়ক যেখানে আছো, ভালো থেকো: শাবনূর

বিনোদন ডেস্ক | ৭ সেপ্টেম্বর ২০২২, ০৫:৩৯

সংগৃহীত

বাংলা সিনেমার উজ্জ্বল নক্ষত্র, ক্ষণজন্মা চিত্রনায়ক সালমান শাহ’র ২৫তম মৃত্যুবার্ষিকী আজ ৬ সেপ্টেম্বর। ১৯৯৬ সালের এই দিনে ঢাকার ইস্কাটনে নিজ বাসায় ফ্যানের সঙ্গে সালমান শাহ’র ঝুলন্ত লাশ পাওয়া যায়। এই দিনে সালমান শাহকে স্মরণ করছে সিনেমাপ্রেমী অগণিত মানুষ।

পাশাপাশি সিনেমা জগতের তারকা এবং সহশিল্পীরাও ভালোবাসা জানাচ্ছেন সালমান শাহকে। তার সঙ্গে সবচেয়ে বেশি কাজ করেছিলেন নায়িকা শাবনূর। তাদের জুটি ঢালিউডের ইতিহাসে অন্যতম সফল ও জনপ্রিয় জুটি হিসেবে বিবেচিত। তাই সালমান শাহকে ঘিরে শাবনূরের আবেগ, স্মৃতি একটু বেশিই বটে।

এদিন প্রয়াত সালমান শাহকে স্মরণ করে সামাজিকমাধ্যম ফেসবুকে নায়কের সঙ্গে তিনটি ছবি প্রকাশ করে শাবনূর লেখেন, ‘অমর নায়ক সালমান শাহের ২৬তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি। প্রিয় নায়ক যেখানে আছো ভালো থেকো সুখে থেকো। আল্লাহ তোমাকে জান্নাত দান করুক-আমিন।’

উল্লেখ্য, ১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে সিনেমায় আত্মপ্রকাশ করেছিলেন সালমান শাহ। মাত্র তিন বছরে তিনি ২৭টি সিনেমা করেছিলেন। পেয়েছিলেন আকাশচুম্বী জনপ্রিয়তা। শাবনূরের সঙ্গে তার উল্লেখযোগ্য কয়েকটি সিনেমা হলো ‘স্বপ্নের পৃথিবী’, ‘তোমাকে চাই’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘জীবন সংসার’, ‘অন্তরে অন্তরে’, ‘আনন্দ অশ্রু’ ইত্যাদি। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রহস্যজনকভাবে মারা যান সালমান শাহ। সেই রহস্য এখনো উদঘাটিত হয়নি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা