মোদি গার্লফ্রেন্ডের সাথে দেওয়া প্রোফাইল ছবি সরিয়ে দিল

বিনোদন ডেস্ক | ৭ সেপ্টেম্বর ২০২২, ০০:৫৫

সংগৃহীত

এরই মধ্যে বিচ্ছেদ হয়ে গেল ললিত মোদী আর সুস্মিতা সেনের। মঙ্গলবার সকালে হইহই কাণ্ড! টুইটারে পরস্পরকে ‘আনফলো’ করে দিয়েছেন তাঁরা। শুধু তাই নয়, এর আগে সুস্মিতার সঙ্গে নিজের ছবি সরিয়ে অন্য প্রোফাইল পিকচার আপলোড করেছেন প্রাক্তন আইপিএল কর্তা। টুইটার এবং ইনস্টাগ্রাম বায়ো থেকে মুছে দিয়েছেন প্রেয়সীর নাম। এতেই কানাঘুষো শুরু। ১৪ জুলাই প্রেমের সম্পর্কের কথা জাহির করে যাঁরা এত ব্যঙ্গবিদ্রুপ সহ্য করলেন, তাঁরাই শেষে টিকতে পারলেন না? যদিও ললিত বা সুস্মিতা কেউই এ নিয়ে এখনও মুখ খোলেননি।

দু’মাস আগেই সুস্মিতা ও ললিতের সম্পর্ক ছিল চর্চার কেন্দ্রে। ৫৮ বছর বয়সি ললিত মোদীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তখন ৪৬ বছরের ব্রহ্মাণ্ডসুন্দরীর ছবি। একসঙ্গে ঘুরতে গিয়ে ছবি তুলে নেটমাধ্যমে পোস্ট করেছিলেন ললিত। ছবির নীচে লিখে জানিয়েও দিয়েছিলেন, খুব শীঘ্রই সুস্মিতা তাঁর ‘বেটার হাফ’ হতে চলেছেন। বদলেছিলেন ইনস্টাগ্রামের ডিপি। সেখানে সুস্মিতা ছিলেন তাঁর পাশে। ইনস্টাগ্রামের যে জায়গায় নিজের সম্পর্কে দু’এক কথা লেখা যায়, সেই বায়ো সেকশনেও জ্বলজ্বল করছিল অভিনেত্রীর নাম। কিন্তু এখন কোথায় সেই ডিপি? কোথায়ই বা বায়ো সেকশনে সুস্মিতার নাম? সবই বদলে গিয়েছে। এখন ডিপিতে ললিত একা। বায়োতেও নিজের পরিচয় বদলে এখন জ্বলজ্বল করছে আইপিএল-এর ‘ফাউন্ডার’।

এ দিকে সুস্মিতা সেনেরও সঙ্গী এখন রোহমান শল। পুরনো প্রেমিকের সঙ্গেই বেশির ভাগ সময় কাটাতে দেখা যাচ্ছে সুস্মিতাকে। কখনও তাঁরা একসঙ্গে ধরা পড়ছেন পাপারাৎজির ক্যামেরায়, কখনও বা অভিনেত্রীর করা লাইভে। অভিনেতার মায়ের জন্মদিন উপলক্ষে পারিবারিক অনুষ্ঠানে হাজির ছিলেন সুস্মিতা। সেই দিন নিজের অনুরাগীদের সঙ্গে অভিনেত্রী তাঁর মায়ের পরিচয় করে দিচ্ছিলেন লাইভের মাধ্যমে।

সেই অনুষ্ঠানেও ললিত ছিলেন না। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রোহমান শল। লাইভে দেখা যায়, সুস্মিতার বাড়ির লোকজনের সঙ্গে গল্পে মশগুল রোহমান।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের