সবটাই পাস্তা আর ওয়াইনের দয়া: তৃতীয়বার অন্তঃসত্ত্বা প্রসঙ্গে করিনা

সময় ট্রিবিউন | ২১ জুলাই ২০২২, ০৬:৩৬

সংগৃহীত

লম্বা বিদেশ সফরে সাইফ-করিনা। এর মধ্যেই নতুন জল্পনার সূত্রপাত। তৃতীয়বার অন্তঃসত্ত্বা নায়িকা। এ প্রসঙ্গে মুখ খুললেন করিনা।

তৃতীয়ববার মা হতে চলেছেন। আপাতত এই খবরেই সরগরম বিনোদন দুনিয়া। লন্ডনে চুটিয়ে ছুটি উপভোগ করছেন সইফ আলি খান ও তাঁর বেগম। লন্ডনে তোলা বেবো-র এক ছবিকে ঘিরেই শুরু যাবতীয় জল্পনার। পোশাকের নীচে স্ফীতোদর স্পষ্ট। তবে কি আসতে চলেছে সুখবর? তবে কি তৃতীয় বার অন্তঃসত্ত্বা হয়েছেন বেগমজান?

সব জল্পনার অবসান ঘটালেন স্বয়ং নায়িকা। লেখেন, ‘এটা পুরোটাই পাস্তা আর ওয়াইনের কৃতিত্ব। আমি অন্তঃসত্ত্বা নই। সইফ বলেছেন দেশের জনসংখ্যা বৃদ্ধিতে তাঁর প্রচুর অবদান আছে, আর নয়।’ তৈমুর এবং জাহাঙ্গিরকে নিয়ে আপাতত বিদেশে ছুটি কাটাচ্ছেন সইফ ও বেবো। কখনও বিদেশের গলিতে ছেলের সঙ্গে আইসক্রিম খাওয়া, কখনও আবার জলে নেমে একসঙ্গে সাঁতার কাটা। প্রতিটি মুহূর্তই ফ্রেমবন্দি করছেন নায়িকা।

যে ঝলক দেখার জন্য অধীর অপেক্ষায় অনুরাগীরা। আপাতত ইতালিতে খান পরিবার। বাবা, ছেলের মুহূর্ত ভাগ করে নিয়েছেন করিনা। এই মুহূর্তে মুক্তির অপেক্ষায় নায়িকার ‘লাল সিং চাড্ডা’। যে ছবিতে আমির খানের সঙ্গে দেখা যাবে নায়িকাকে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা