কলকাতা দাপিয়ে বেড়াচ্ছেন হিরো আলম

নিজস্ব প্রতিবেদক | ৮ জুলাই ২০২২, ২১:৩৯

সংগৃহীত

সোশ্যাল মিডিয়ায় মিউজিক ভিডিওর মাধ্যমে হইচই ফেলা হিরো আলম এখন পুরো বাংলার মানুষের কাছে পরিচিত। বাংলাদেশ থেকে এবার কলকাতায় গেছেন নতুন একটি গানের শুটিং করতে। অভিনয়, গান, প্রযোজনা, স্টেজ শো সব মাধ্যমেই ব্যস্ত সময় পার করছেন তিনি। বগুড়ার ছেলে আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। যাকে নিয়ে আলোচনা করা যায়, কিন্তু তাকে এড়িয়ে যাওয়া যায় না। আলোচনা-সমালোচনার তোয়াক্কা না করে আপনমনে কাজ করে যাচ্ছেন।

আসন্ন ঈদুল আজহাতেও তার দুটি গান রিলিজ হতে যাচ্ছে। বাংলাদেশের মডেল রিয়া মনিকে নিয়ে ‘কি করে বলি’ এবং সম্প্রতি কলকাতায় ‘কলকাতা মাইয়া’ শিরোনামের একটি গানের ভিডিওচিত্রে মডেল হয়েছেন হিরো আলম, রায় ও সোনালী। গান গুলোর গীতিকার ও সুরকার সমীর সান্যাল, মিউজিক ডিরেকটর নৃপাংশু শেখর, প্রযোজনায় জিও বাংলা টিভি ও বাগবাকুম এবং হিরো আলম অফিশিয়াল। পরিচালনা সালাউদ্দিন গোলদার (বাচ্চা)। গানটিতে হিরো আলম নিজেই কণ্ঠ দিয়েছেন। গীতিকার ও সুরকার সমীর সান্যাল। কলকাতার বিশ্ববাংলা গেটে ‘কলকাতা মাইয়া’ গানের শুটিং চলছে। কলকাতায় নতুন গানের শুটিং প্রসঙ্গে হিরো আলম বলেন, দর্শকদের অনুরোধের কথা মাথায় রেখে একটি গানের শুটিং বাংলাদেশেতে শেষ করেছি এবং অন্য একটি গানের শুটিং করার জন্য কলকাতায় আসছি। আসছে ঈদে দর্শকদের গান দুটি উপহার দেব।

তিনি আরও বলেন, ‘অনেকেই আমার গান নিয়ে নানান রকম মন্তব্য করেন। তাতে আমার কিছু যায়-আসে না। আমি হিরো আলম সবসময় একটু ব্যতিক্রম। আমি সব ধরনের অভিনয় ও গান করতে পারি। দর্শক যতদিন আমাকে ভালোবাসবেন, আমি দর্শকদের চাওয়া মতো গান উপহার দিয়ে যাব।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা