একসাথে ১৪ বছর সুবর্ণা-সৌদ দম্পতির

নিজস্ব প্রতিবেদক | ৮ জুলাই ২০২২, ০৬:২৭

সংগৃহীত

খ্যাতিমান অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা ও নির্মাতা বদরুল আনাম সৌদের ১৪তম বিবাহবার্ষিকী বৃহস্পতিবার (৭ জুলাই)। ২০০৮ সালের এই দিনে বিয়ের পিঁড়িতে বসেছিলেন এ তারাকা জুটি।

বিশেষ এই দিনটি কেন্দ্র করে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দিয়েছেন সুবর্ণা মুস্তাফা। যেখানে স্বামী সৌদের সাথে কয়েকটি ছবি শেয়ার করে এই অভিনেত্রী লেখেন, 'শুভ বিবাহবার্ষিকী সৌদ। তোমাকে সবসময় ভালোবাসি।' তিনি আরও বলেন, 'সুন্দরভাবে ১৪ বছর ধরে পথ চলছি। জীবন অনেক সুন্দর।'

বিশেষ দিনটিতে বদরুল আনাম সৌদ বলেন, 'সবার ভালোবাসায় আমরা দুজনে ভালো আছি। এভাবেই ভালো থাকতে চাই আরও বহুবছর। শুধুই আশীর্বাদ চাই।'

বিশেষ এই দিনটিতে সুবর্ণা ও সৌদকে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানাচ্ছেন শোবিজ তারকারা।

দেশের প্রথিতযশা সংগীতশিল্পী ফেরদৌসী রহমান লেখেন, ‘শুভ বিবাহবার্ষিকী সুন্দর দম্পতি।’ আরেক অভিনেত্রী চিত্রলেখা গুহ শুভেচ্ছা জানিয়ে লেখেন, ‘দুজনের বন্ধন এমনই সুন্দর থাকুক। অনেক শুভকামনা। দীর্ঘ হোক এই পথচলা।’

এছাড়াও সুবর্ণা মুস্তাফার ওই পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন দেশের শোবিজ তারকাদের অনেকেই। এরমধ্যে রয়েছেন অপি করিম, হাসান আবিদুর রেজা জুয়েল, এফএস নাঈম, ভাবনা, আঁখি আলমগীর, বাঁধন, রওনক হাসান, চঞ্চল চৌধুরী, জাকিয়া বারী মম, সাজু খাদেম, বাপ্পা মুজমদার, নাদিয়া আহমেদ, দিনাত জাহান মুন্নি, ফারুক আহমেদ প্রমূখ।

অভিনেত্রী হিসেবে আশির দশক থেকে প্রতিষ্ঠিত সুবর্ণা মুস্তাফা। তিনি স্বামী সৌদের পরিচালনায় বেশ কিছু নাটকে অভিনয় করেছেন। ২০১৭ সালে সৌদের সরকারি অনুদানের ছবি ‘গহীন বালুচর’-এও অভিনয় করেন সুবর্ণা। ওই ছবিটি বেশ কয়েকটি বিভাগে জাতীয় পুরস্কার জেতে। সৌদ পেয়েছিলেন শ্রেষ্ঠ পরিচালক ও শ্রেষ্ঠ সংলাপ রচয়িতার পুরস্কার।

নব্বইয়ের দশকের জনপ্রিয় নাট্য অভিনেত্রী আফসানা মিমির সোপ অপেরা ‘ডলস হাউস’-এর সহ-পরিচালক ছিলেন বদরুল আনাম সৌদ। সেটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন সুবর্ণা মুস্তাফা। ২০০৭ সালের ঘটনা। সে সময় একসঙ্গে কাজ করতে গিয়ে সম্পর্কে জড়ান সৌদ ও সুবর্ণা। পরের বছর তারা বিয়ে করেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা