স্পেনে সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন বাঁধন

সময় ট্রিবিউন ডেস্ক | ৪ জুলাই ২০২২, ০৫:০৭

আজমেরী হক বাঁধন-ফাইল ছবি

স্পেনে আয়োজিত ‘ভ্যালেন্সিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-সিনেমা জোভ’-এর ৩৭তম আসরে প্রদর্শিত হয় লাক্সতারকা আজমেরী হক বাঁধনের ‘রেহানা মরিয়ম নূর’। সেখানে সেরা চলচ্চিত্রের পাশাপাশি সেরা অভিনেত্রী হিসেবে পুরস্কৃত হয়েছেন বাঁধন।

এই সিনেমার মধ্য  দিয়ে ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছে ‘রেহানা মরিয়ম নূর।’ আবদুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত এই সিনেমায় অভিনয় করে দেশ-বিদেশের বেশ কিছু পুরস্কার নিজের ঝুলিতে ভরেছেন তিনি। সেই ধারাবাহিকতায় এবার স্পেনে সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন বাঁধন।

শনিবার (২ জুলাই) ‘ভ্যালেন্সিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-সিনেমা জোভ’র সমাপনী দিনে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। পুরস্কার পেয়ে বেশ উচ্ছ্বসিত বাঁধন।

সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি লিখেছেন, ‘সিনেমা জোভ-এ আমরা দুটি পুরস্কার পেয়েছি। এটা সত্যিই অনেক বড় সম্মান। ধন্যবাদ সিনেমা জোভ ও সম্মানিত জুরি বোর্ড আমাদের পুরস্কৃত করার জন্য। এটা আমাদের অনুপ্রেরণা জোগাবে।’

প্রসঙ্গত, এর আগে কান চলচ্চিত্র উৎসবসহ বিভিন্ন দেশের নানা চলচ্চিত্র উৎসবে প্রশংসা পেয়েছে ‘রেহানা মরিয়ম নূর’।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা