‘অগ্নি-৩’ এ থাকছেন না মাহি, ভিলেন রোশান, নায়ক হলিউডের!

সময় ট্রিবিউন | ২ জুলাই ২০২২, ২২:১৬

সংগৃহীত

২০১৪ সালের ১৪ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছিল মাহিয়া মাহি ও আরিফিন শুভ অভিনীত ‘অগ্নি’। ইফতেখার চৌধুরীর পরিচালনায় ছবিটি প্রযোজনা করেছিল জাজ মাল্টিমিডিয়া। ২০১৫ সালে মুক্তি পায় ‘অগ্নি’ ছবির সিক্যুয়াল ‘অগ্নি-২’। অগ্নি-২ তে অভিনয় করেন মাহিয়া মাহি ও কলকাতার ওম সাহানি।

নারীকেন্দ্রিক এই ছবি দুটি মাহির চলচ্চিত্র ক্যারিয়ারে নতুন পালক যুক্ত করে। একই সঙ্গে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার সফল ছবিগুলোর মধ্যে অন্যতম ‘অগ্নি’ ও ‘অগ্নি-২’। এবার ‘অগ্নি’ ছবির সিকুয়্যাল ‘অগ্নি-৩’ নির্মাণের ঘোষণা দিলেন জাজের কর্ণধার আব্দুল আজিজ। তবে জানা গেল ‘অগ্নি-৩’ তে থাকছেন না মাহি।

এ বিষয়ে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ দেশ রূপান্তরকে বলেন, ‘অগ্নি-৩’ এর কাজ শুরু করতে যাচ্ছি আমরা। গল্প রেডি। আর্টিস্ট সিলেকশনের কাজ চলছে। 

বরাবরের মতো অগ্নি-৩ তে অগ্নিরূপে মাহি থাকছেন কিনা জানতে চাইলে আব্দুল আজিজ বলেন, ‘না।

এই সিকুয়েলে মাহি থাকছেন না। পূজা চেরিকেও নেয়ার ইচ্ছে নেই। এই সিকুয়েলের জন্য আমরা নতুন মুখ খুঁজছি। ইতিমধ্যেই কয়েকজনকে পেয়েছি। স্ক্রিনটেস্ট নেওয়ার পর চূড়ান্ত করা হবে। ’

‘অগ্নি-৩’ ছবির নায়ক হিসেবেও আসছেন নতুন কেউ। আজিজ বলেন, ‘আমরা ‘অগ্নি-৩’ এর জন্য হলিউডের একজন স্বনামধন্য নায়কের সঙ্গে কথা বলছি। সবকিছু চূড়ান্ত হলে জানাতে পারব। ’

এদিকে ছবির পরিচালকও এখনো চূড়ান্ত হননি। আজিজ জানান, বাংলাদেশ থেকে সৈকত নাসির থাকতে পারেন আর তা না হলে হলিউডের পরিচালক আসিফ আকবরকে পরিচালনার দায়িত্ব দেওয়া হতে পারে।

অগ্নি-৩ ছবির মাধ্যমে ভিলেন হিসেবে আবির্ভূত হতে পারেন জিয়াউল রোশান। আজিজ বলেন, ‘দেশি বিদেশি তারকা মিলিয়েই নির্মাণ করা হবে অগ্নি-৩। এই ছবিতে ভিলেন হিসেবে জিয়াউল রোশান থাকতে পারেন।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা