মুক্তিযুদ্ধ দেখিনি, পদ্মা সেতুর উদ্বোধন দেখেছি : শাওন

সময় ট্রিবিউন ডেস্ক | ২৬ জুন ২০২২, ০০:৩২

পদ্মা সেতুর সামনে অভিনেত্রী মেহের আফরোজ শাওন। ছবি : ফেসবুক থেকে

অভিনেত্রী-গায়িকা মেহের আফরোজ শাওন বলেছেন, ‘আমি মুক্তিযুদ্ধ দেখিনি, তবে পদ্মা সেতুর উদ্বোধন দেখেছি।’

বহুল প্রতীক্ষিত স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে এসে এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় উপস্থিত সাংবাদিকদের এ কথা বলেন।

উদ্বোধন অনুষ্ঠানে হাজির ছিলেন দেশের বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজনেরা। ছিলেন শোবিজ তারকারাও।

জননন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ-পত্নী প্রতিক্রিয়ায় আরও যুক্ত করেছেন ‘এ এক অসাধারণ অনুভূতি। আমার প্রজন্ম পদ্মা সেতুর উদ্বোধনটা স্বচক্ষে দেখতে পারছে। যারা সামনাসামনি দেখছি, টিভিতে দেখছি বা বিশ্বের যে কোনও প্রান্ত থেকে দেখছি; এটা সবার জন্য একটা অসাধারণ অনুভূতি, একটা গর্বের বিষয়।’

অভিনেত্রী আরও বলেন, ‘জাতিগতভাবে আমরা যে হার না মানা জাতি, আমরা যে আমাদের অধিকার আদায় করতে পারি, কেউ চাইলেই যে আমাদের অধিকার খর্ব করতে পারে না, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত চেষ্টায় আমরা সেটা আরও একবার প্রমাণ করতে পারলাম। এটা অসাধারণ একটা মুহূর্ত আমাদের সবার জন্য।’

মেহের আফরোজ শাওন ছাড়াও পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে শোবিজের আরও উপস্থিত আছেন চিত্রনায়ক রিয়াজ আহমেদ, ফেরদৌস আহমেদ, চিত্রনায়িকা নিপুণ আক্তার, শমী কায়সার, আফসানা মিমি, জায়েদ খান, গীতিকার কবির বকুলসহ অনেকে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা