সোশ্যাল মিডিয়া অশিক্ষিতদের চায়ের দোকানের মতো: নচিকেতা

সময় ট্রিবিউন | ১১ জুন ২০২২, ০১:৪৩

সঙ্গীতশিল্পী নচিকেতা চক্রবর্তী-ফাইল ছবি

সোশ্যাল মিডিয়া একটা অশিক্ষিতদের চায়ের দোকানের মতো বলে মন্তব্য করেছেন সঙ্গীতশিল্পী নচিকেতা চক্রবর্তী। 

কাজের ফাঁকে পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার পাহাড় ঘুরতে গিয়ে কলকাতা ফেরার আগে শিলিগুড়িতে সাংবাদিকদের মুখোমুখি হলে তিনি এ মন্তব্য করেন।

কিছুদিন আগে সঙ্গীতশিল্পী রূপঙ্করের একটি ভিডিও ঘিরেও তোলপাড় হয়। অভিযোগ উঠছে, সোশ্যাল মিডিয়ায় নিজেদের সীমা-পরিসীমা ভুলে যাচ্ছেন নেটিজেনদের একাংশ। বাক স্বাধীনতার কথা বলতে গিয়ে কেউ কেউ শালীনতা কিংবা পরিধির হিসেব গুলিয়ে ফেলছেন।

এছাড়া কয়েকদিন আগেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কুরুচিকর ভাষায় আক্রমণের অভিযোগে আলোচিত-সমালোচিত ইউটিউবার রোদ্দূর রায়কে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোশ্যাল মিডিয়া নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নচিকেতা বলেন, ‘সোশ্যাল মিডিয়া অশিক্ষিতদের চায়ের দোকান।’

অন্যদিকে রোদ্দূর রায়কে নিয়ে প্রশ্ন উঠতে নচিকেতা জানান, তিনি চেনেন না। তাই এ নিয়ে কোনো বক্তব্যও নেই।

সেখানেই সোশ্যাল মিডিয়া এবং সাম্প্রতিক একের পর বিতর্ক নিয়ে তাকে প্রশ্ন করা হলে নচিকেতার জবাব, ‘এ নিয়ে আমি খুব বেশি কিছু বলব না। কারণ আমার একটা ক্যাবলা ফোন (ফিচার ফোন) রয়েছে। ফলে সোশ্যাল মিডিয়ায় আমার থাকা হয় না। সোশ্যাল মিডিয়া একটা অশিক্ষিতদের চায়ের দোকানের মতো। সেটা নিয়ে মন্তব্য করার কোনো মানে হয় না। সেভাবে দেখতে গেলে আমি খুব আনসোশ্যাল। ’

একইসঙ্গে রোদ্দূর রায়ের প্রসঙ্গ উঠতে নচিকেতার বক্তব্য, ‘আমি ভদ্রলোককে চিনি না। সুতরাং তার সম্পর্কে আমি কী বা মন্তব্য করব। কী বলেছে না বলেছে সেটাও খুব ভালো করে জানি না। যদি কিছু হয় আইন আইনের পথেই হাঁটবে। ’



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা