পীরজাদার নামে মামলা করবেন হিরো আলম

সময় ট্রিবিউন | ১ ফেব্রুয়ারী ২০২২, ২৩:৪১

হিরো আলম-ফাইল ছবি

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে কমিশনারের দায়িত্ব পালন করা পীরজাদা হারুনের নামে মামলা করার হুমকি দিয়েছেন বহুল আলোচিত ও সমালোচিত ব্যক্তি হিরো আলম।

রোববার (৩০ জানুয়ারি) ইউটিউবে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায় হিরো আলম বলছেন, পীরজাদা হারুন চলচ্চিত্রের মানুষদের মধ্যে গ্যাঞ্জাম লাগিয়ে দিয়েছে।

তিনি আরও বলেন, নির্বাচনের দিন চলচ্চিত্র প্রযোজক ও পরিচালকদের এফডিসিতে ঢুকতে দেয়া হয়নি। আবার নিপুন আপার কাছে নাকি চুমু চাইছে। কী একটা লজ্জাজনক ব্যাপার! এ রকম লোক এফডিসিতে থাকলে চলচ্চিত্রের উন্নতির চেয়ে ক্ষতি হবে। এ রকম লোককে জেলখানায় রাখা উচিত। তার কারণে আমি হেনস্থা হয়েছি। সে আমার মানহানি করেছে, সম্মান হানি করেছে। এর নামে আমি মামলা করে দেবো।

গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হয় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। নির্বাচনে সভাপতি পদে ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক পদে জায়েদ খান জয় লাভ করেছেন।

এদিন শুধু ভোটার শিল্পী ও ভোট গ্রহণের সঙ্গে যুক্তদের এফডিসিতে ঢুকতে দেয়া হয়। অন্যদের ঢুকতে দেয়া হয়নি। এ কারণে ১৭টি সংগঠন সেখানে আন্দোলন শুরু করে। তারা পীরজাদা হারুন ও এফডিসি এমডির পদত্যাগ দাবি করছেন। এদিকে করোনা সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে এফডিসি কর্তৃপক্ষ। তবে তা মানতে রাজি নন চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্ট সংগঠনগুলো।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা