নিরাপত্তা চেয়ে জিডি করলেন নিপুণ

সময় ট্রিবিউন | ৩১ জানুয়ারী ২০২২, ০৬:৪১

অভিনেত্রী নিপুণ-ফাইল ছবি

জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন উল্লেখ করে বনানী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন অভিনেত্রী নিপুণ। রোববার (৩০ জানুয়ারি) প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

গেল ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হয় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। নির্বাচনে সাধারণ সম্পাদক পদে অংশ নেন নিপুণ। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন জায়েদ খান। নির্বাচনে জায়েদ খানের বিপরীতে ভোটে হেরে গেছেন নিপুণ। এরপর থেকেই তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেছেন এই অভিনেত্রী।

নিপুণ আরও বলেন, নির্বাচন কমিশনার এই নির্বাচনে এক পক্ষকে টেনেছেন। প্রধান নির্বাচন কমিশনার শুধুমাত্র মিশা-জায়েদ খান প্যানেলকে সব রকমের সাপোর্ট দিয়েছেন। তিনি আমাদেরকে কোনো সাপোর্ট দেননি। তার কিসের এত টান, তিনি কেন এইরকম করলেন। তিনি যে সরকারি চাকরি করেন তারও তদন্ত করা হোক।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের সাধারণ সম্পাদক পদে পার্থী হয়েছিলেন চিত্রনায়িকা নিপুণ। তিনি পেয়েছিলেন ১৬৩ ভোট। অপরদিকে ১৭৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন জায়েদ খান। নির্বাচনের ফলাফল মানতে নারাজ এই নায়িকা। এ নিয়ে শনিবার (২৯ জানুয়ারি) আপিল করেন নিপুণ। কেন আপিল করেছেন জানতে চইলে নিপুণ বলেন, আমার ১৬টি ভোট নষ্ট হয় কিভাবে? এই ভোটগুলো পেলেও আমি ২ ভোটে জিতে যাব। এছাড়া প্রশাসনও আমাদের অসহযোগিতা করেছে।

নিপুণের আপিলের প্রেক্ষিতে শনিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় সাধারণ সম্পাদক পদের ব্যালট পেপার পুনঃগণনা করা হয়। তাতেও হেরে যান নিপুণ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা