প্রথমবারের মতো বাবা-মা হচ্ছেন তিশা–ফারুকী

সময় ট্রিবিউন | ২৯ ডিসেম্বর ২০২১, ০৭:২৭

তিশা–ফারুকী-নুসরাত ইমরোজ তিশার সৌজন্যে

জীবনের সেরা সময় কাটছে জনপ্রিয় অভিনয়শিল্পী নুসরাত ইমরোজ তিশা ও পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী দম্পতির পরিবারে। কারণ, তাঁরা মা–বাবা হতে যাচ্ছেন।

মোস্তফা সরয়ার ফারুকী এবং নুসরাত ইমরোজ তিশা দুজনেই আজ মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে সুখবরটি দিয়েছেন।

সন্তানের জন্মের সাথে জন্ম হয় বাবা-মায়েরও; সেই সুখানুভূতির কথা জানিয়ে ফারুকী জুড়ে দিয়েছেন কবিতার কয়েকটি লাইন। লিখেছেন—

‘যখন তোমার জন্ম হয়

তখন একই সাথে আসলে

জন্ম হয় আমাদেরও

আমি যখন কবিতা লিখি

তখন কবিতাও কি

কিছুটা লিখে না আমায়?’

এদিকে ছবিগুলো নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করেছেন তিশাও। তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। নতুন বছর, নতুন পরিচয়ের অপেক্ষা।’

এই অভিনেত্রী আরও লেখেন, ‘বেশ কিছুদিন ধরে আপনারা জানতে চাচ্ছেন, ‘আমাকে কোথাও দেখা যাচ্ছে না কেনো? আমি কেনো সবকিছুতে অনুপস্থিত?’ এই ছবিটাতেই নিশ্চয় সবকিছুর উত্তর পাচ্ছেন। আমি অনুপস্থিত কারণ আমার জীবনে একটা সুখবর আসন্ন। আমি এবং ফারুকী আমাদের প্রথম সন্তানের অপেক্ষায় আছি। আপনারা দোয়া করবেন যাতে আমাদের সন্তান মায়ের গর্ভের নিরাপদ আশ্রয় থেকে সুস্থভাবে এই পৃথিবীর আলো বাতাসে আসে।’

উল্লেখ্য, ভালোবেসে ২০১০ সালের ১৬ জুলাই বিবাহবন্ধনে আবদ্ধ হন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। বিয়ের এগার বছর পর এবার বাবা-মা হতে যাচ্ছেন তারা। দুই তারকার বাবা-মা হওয়ার খবরে দারুণ উচ্ছ্বসিত ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা