৪৬ বছর পর বঙ্গবন্ধুর ছবি ভাঙচুরের মামলা: আসামি এমপি ফিরোজ, স্বাক্ষী নানক

সময় ট্রিবিউন | ১৫ ডিসেম্বর ২০২১, ১০:১৯

জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ-ফাইল ছবি

১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতে সপরিবারে বঙ্গবন্ধু খুন হওয়ার পর তাঁর প্রতিকৃতি রাস্তায় ফেলে পদদলিত করার অভিযোগে পটুয়াখালী-২ (বাউফল) আসনের সাংসদ আ স ম ফিরোজের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।

মামলায় সাক্ষী করা হয়েছে ছাত্রলীগের বরিশাল জেলা শাখার তৎকালীন সাধারণ সম্পাদক ও বর্তমান আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকসহ ১০ জনকে।

মঙ্গলবার সকালে পটুয়াখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আমলি আদালতে নালিশি মামলাটি করেন বাউফল ইউনিয়ন আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক মো. জাহিদুল হক।

আদালতের বিচারক মো. জামাল হোসেন নালিশি মামলাটির আদেশের জন্য ১৯ ডিসেম্বর দিন ধার্য করেছেন।

আরজিতে উল্লেখ করা হয়, বরিশাল ব্রজমোহন কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি আ স ম ফিরোজ ১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবার খুনি মোশতাক গংয়ের গুলিতে শাহাদাতবরণের খবর বরিশালে পৌঁছালে বঙ্গবন্ধুর ছবিতে জুতা, ঝাঁটা, লাঠি নিয়ে আনন্দ মিছিল, বরিশাল আওয়ামী লীগের দলীয় কার্যালয় ভাঙচুর, বঙ্গবন্ধুর ছবি রাস্তায় এনে ভাঙচুর, ব্রজমোহন কলেজের অধ্যক্ষের কক্ষ থেকে বঙ্গবন্ধুর ছবি রাস্তায় এনে মাটিতে ফেলে পদদলিত করেন।

জানতে চাইলে সাংসদ আ স ম ফিরোজ গণমাধ্যমকে বলেন, ‘যে দল আমাকে নয়বার মনোনয়ন দিয়েছে, আমাকে চিফ হুইপ বানিয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী নিশ্চয়ই আমার সম্পর্কে ইতিমধ্যে অনেক খোঁজখবর নিয়েছেন; এগুলো যাঁরা করেন, তাঁরা বাউফলবাসী, যাঁরা বারবার ভোট দিয়ে আমাকে নির্বাচিত করছেন, তাঁদের অসম্মান করছেন।’



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা