আইজিপির স্ত্রী পরিচয় দিয়ে কনস্টেবল নিয়োগে চাপ, নারী প্রতারক গ্রেপ্তার

সময় ট্রিবিউন | ১৪ নভেম্বর ২০২১, ০১:৪৯

ছবিঃ সংগৃহীত

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ (আইজিপি) ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার)-এর স্ত্রী পরিচয় দিয়ে কনস্টেবল নিয়োগে চাপ প্রয়োগের অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকার কেরানীগঞ্জ থেকে ১১ নভেম্বর (বৃহস্পতিবার) রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ওই নারীর নাম রুমা আক্তার (৩২)। তাঁর গ্রামের বাড়ি বাগেরহাটে। ওই নারীর সঙ্গে তাঁর স্বামী মো. আসলাম মিয়াকেও গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ৭ নভেম্বর বেলা পৌনে ১২টার দিকে ওই নারী টাঙ্গাইলের পুলিশ সুপারের ব্যক্তিগত মুঠোফোন নম্বরে ফোন করে নিজেকে আইজিপির স্ত্রী পরিচয় দেন। এরপর তিনি বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে একজন প্রার্থীকে নিয়োগ দিতে চাপ দেন এবং এসএমএসে ওই প্রার্থীর তথ্য পাঠান।

এ ঘটনায় পুলিশ হেডকোয়ার্টার্সের এলআইসি শাখা গোয়েন্দা ও প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণ করে ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার আটিবাজার ঘাটারচর এলাকায় ওই নারী প্রতারকের অবস্থান শনাক্ত করে। পরে ১১ নভেম্বর রাত নয়টার দিকে ঘাটারচর টানপাড়া এলাকায় অভিযান চালিয়ে রুমা ও তাঁর স্বামী মো. আসলাম মিয়াকে গেপ্তার করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা