খন্দকার মোশাররফের এপিএস ফুয়াদ গ্রেপ্তার

সময় ট্রিবিউন | ১৩ অক্টোবর ২০২১, ২০:০৪

খন্দকার মোশাররফের এপিএস ফুয়াদ-ফাইল ছবি

অর্থ পাচার মামলায় সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য খন্দকার মোশাররফের এপিএস এএইচএম ফুয়াদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার মধ্য রাতে ফুয়াদকে ঢাকার বসুন্ধরা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও তদন্ত) জামাল পাশা।

বুধবার দুপুরে ফুয়াদের গ্রেপ্তারের বিষয়ে গণমাধ্যমের কাছে বিস্তারিত তুলে ধরেন।

খন্দকার মোশাররফের এপিএস ফুয়াদের বিরুদ্ধে ২০০০ কোটি টাকার অর্থ পাচার মামলা ছাড়াও আরও বেশ কয়েকটি মামলা আছে।

এছাড়া ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহার বাড়ি ভাঙচুরের মামলারও আসামি তিনি।

প্রসঙ্গত এএইচএম ফুয়াদ জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক ছিলেন। তিনি ২০২০ সালের ৭ জুন ফরিদপুরে পুলিশের বিশেষ অভিযান শুরু হলে তিনি আত্মগোপন করেন। দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপন করেছিলেন তাকে ধরার জন্য ঢাকাসহ বিভিন্ন স্থানে বারবার পুলিশ অভিযান গ্রেপ্তার করতে পারেনি ।

সংবাদ সম্মেলনে জানানো হয় ফুয়াদের বিরুদ্ধে মানি লন্ডারিং, হত্যাসহ মোট আটটি মামলা রয়েছে। এর মধ্যে সাতটি মামলায় অভিযোগপত্র দায়ের করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন এইচএম ফুয়াদ দীর্ঘ প্রায় ১০ বছর যাবৎ হাতুড়ি বাহিনী, হেলমেট বাহিনী গঠন করে চাঁদাবাজি, পাসপোর্ট অফিস, বিভিন্ন হাট-বাজার ইজারা নিয়ন্ত্রণ ভূমি দখল করে অবৈধ সম্পদ অর্জন করেছেন।

সংবাদ সম্মেলনে জানানো হয় ২০১৫ সালের ১৫ই জুন বাসস্ট্যান্ডে ছোটন হত্যা মামলার আসামি হিসেবে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং আজকে তাকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর