রান্নাঘরের ধোঁয়া নিয়ে সংঘর্ষ: হামলায় নারী নিহত, গ্রেপ্তার ৫

সময় ট্রিবিউন | ৩০ আগষ্ট ২০২১, ২২:১৬

দুপক্ষের সংঘর্ষ-প্রতীকী ছবি

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় রান্নাঘরের ধোঁয়া প্রতিবেশীর বাড়ি যাওয়ায় প্রতিপক্ষের হামলায় অপর পক্ষের এক নারী নিহত হয়েছেন। পুলিশ এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে।

গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার ভিটি মালধা গ্রামে রান্নাঘরের ধোঁয়া নিয়ে এ ঘটনা ঘটে। নিহত নারীর নাম খাদিজা বেগম (৫০)। তিনি ভিটি মালধা গ্রামে মুক্তার ব্যাপারীর স্ত্রী।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ওই গ্রামের রমজান আলী ব্যাপারী, আল-ইসলাম, বকুল বেগম, অভি ছৈয়াল ও আনোয়ার ছৈয়াল।

অতিরিক্ত পুলিশ সুপার রাসেদুল ইসলাম বলেন, খাদিজার স্বামী মুক্তার ব্যাপারীর সঙ্গে প্রতিবেশী রমজান ব্যাপারীর দীর্ঘদিন ধরে বাড়ির সীমানা ও জমি নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে এ দুই পক্ষের মধ্যে প্রায়ই কথা-কাটাকাটি হতো। গতকাল সন্ধ্যায় খাদিজা বেগমের রান্নাঘরের ধোঁয়া রমজান ব্যাপারীর বাড়িতে যায়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। ওই সময় রমজান ও তাঁর লোকজন খাদিজাকে বাঁশ দিয়ে পেটান। তাঁর পেটে লাথিও মারা হয়। পরে গুরুতর আহত অবস্থায় টঙ্গিবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক খাজিদা বেগমকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, নিহত নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী মুক্তার ব্যাপারী বাদী হয়ে ছয়জনকে আসামি করে হত্যা মামলা করেছেন। রাতেই পুলিশ এজাহারভুক্ত পাঁচজনকে গ্রেপ্তার করে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর