ব্রাহ্মণবাড়িয়ায় নারীর মাথা ন্যাড়া করার ঘটনায় গ্রেপ্তার ৪

সময় ট্রিবিউন | ২৮ আগষ্ট ২০২১, ০০:৩৫

গ্রেপ্তার-প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় এক বিধবা নারীকে ডেকে নিয়ে মাথা ন্যাড়া করে নির্যাতনের ঘটনায় প্রধান আসামিসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার চারজন হলেন মেরাজুল হক (২৪), তাঁর স্ত্রী তানজিনা আক্তার (২০), তানজিনার বড় বোন রাশেদা বেগম (৩৫) ও তানজিনার এক ভাইয়ের স্ত্রী ফেরদৌসা আক্তার (২০)। মেরাজুল ও তানজিনা উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের তেরকান্দা গ্রামের বাসিন্দা। অপর দুজন একই ইউনিয়নের বেড়তলা গ্রামের বাসিন্দা।

মামলার এজাহার, পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, চার বছর ধরে মেরাজুল ও ওই নারী একসঙ্গে কখনো নির্মাণশ্রমিক, কখনো চালকলে কাজ করতেন। ওই নারীর কাছ থেকে বছরখানেক আগে মেরাজুল ৭০ হাজার টাকা ধার নেন। পরে টাকা পরিশোধ না করে তাঁকে নানাভাবে হয়রানি করতে থাকেন। ২২ জুলাই সকালে মেরাজুল টাকা ফেরত দেওয়ার কথা বলে ওই নারীকে মুঠোফোনে বেড়তলা গ্রামে ডেকে নেন। সেখানে রাশেদা বেগমের নেতৃত্বে পাঁচজন মিলে ওই নারীকে দিনভর মারধরের পাশাপাশি মাথা ন্যাড়া করে দেন। মাথায় কালি মাখিয়ে ও শরীরে মরিচের গুঁড়ামিশ্রিত পানি ঢেলে দেওয়া হয়।

নির্যাতনের ঘটনাটির ভিডিও ধারণ করেন রাশেদা বেগমের পরিবারের এক সদস্য। চার মিনিট আট সেকেন্ডের ভিডিওটি গত বৃহস্পতিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেটি নজরে এলে বৃহস্পতিবার বিকেলে পুলিশ রাশেদা বেগম ও মেরাজুল হককে আটক করে। পরে আটক করা হয় অপর দুজনকে। পুলিশ বৃহস্পতিবার রাতে ওই নারীকে ঢাকা থেকে উদ্ধার করেছে।

নির্যাতিতা নারী বলেন, মেরাজ আমাকে আপা ডাকত। সে আমার অনেক ছোট। টাকা দেবে বলে আমাকে ফোনে ডেকে নিয়ে পরে আমার সাথে মেরাজের খারাপ সম্পর্ক আছে, বলে সারা দিন নির্যাতন করেছে। আমার কাছে ২০ হাজার টাকা ছিল, দুই কানের দুল ছিল সব নিয়ে নিয়েছে তারা। রাতে আমি ভয়ে আর লজ্জায় ঢাকার এক বোনের বাড়িতে চলে যায়।

পুলিশ জানায়ম আজ দুপুরে ওই নারীকে সরাইল থানায় আনা হয়। তিনি বাদী হয়ে ছয়জনের বিরুদ্ধে মামলা করেন। মামলাটি দণ্ডবিধির ৩২৬ ধারাসহ বিভিন্ন ধারায় মামলাটি নিয়েছে পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়ার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (সরাইল সার্কেল) আনিছুল রহমান বলেন, গ্রেপ্তার হওয়া চার আসামিকে বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য দুই আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের