শতাধিক তরুণীর সঙ্গে প্রেম, অবশেষে যুবক ধরা

সময় ট্রিবিউন | ৩১ জুলাই ২০২২, ০১:২৮

সংগৃহীত

শতাধিক তরুণীর সঙ্গে প্রেম ও প্রতারণার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে মুন্সীগঞ্জ গোয়েন্দা পুলিশ।

শুক্রবার (২৯ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার পানাম আমতলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে নগদ ৪০ হাজার টাকা ও পর্নোগ্রাফির কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেপ্তার মো. নাদিম হাসান (২৩) মুন্সীগঞ্জ সদর উপজেলার দালালপাড়া গ্রামের মৃত কাদির মিয়ার ছেলে।

গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, নাদিম হাসান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইমোতে একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করে প্রায় শতাধিক নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। পরে বিভিন্ন কৌশলে তরুণীদের ফাঁদে ফেলে একান্ত ভিডিও ও আপত্তিকর ছবি ধারণ করতেন। পরে এসব ছবি দেখিয়ে ব্ল্যাকমেইল করে টাকা হাতিয়ে নিতেন। 

মুন্সীগঞ্জ ডিবি পুলিশের ইনচার্জ আবুল কালাম আজাদ ঢাকা পোস্টকে বলেন, ভূক্তভোগী এক নারীর অভিযোগের পরিপ্রেক্ষিতে নাদিম হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়। পরে তিনি আদালতে তরুণীদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে প্রতারণার বিষয়টি স্বীকার করেছেন। 

তিনি আরও বলেন, এ পর্যন্ত প্রায় শতাধিক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে পরে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে তাদের কাছ থেকেই ব্ল্যাকমেইলের মাধ্যমে অর্থ আদায় করে আসছিলেন। আটকের সময় নাদিমের কাছ থেকে নগদ ৪০ হাজার টাকা ও পর্নোগ্রাফির কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়। তার মোবাইলে অসংখ্য আপত্তিকর ছবি ও ভিডিও পাওয়া গেছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা