মহিপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারী গ্রেফতার

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি | ২৭ জুন ২০২২, ০০:৫০

ছবি: সময় ট্রিবিউন

পটুয়াখালীর মহিপুরে নিজামপুর কোষ্টগার্ড স্টেশনের অভিযানে শীর্ষ মাদক কারবারী মশিউরকে (২২) ৪০০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে।

শনিবার দুপুর ৩ টায় গোপন সংবাদের ভিত্তিতে নিজামপুর কোষ্টগার্ড স্টেশনের কন্টিজেন্টাল কমান্ডার এন ইউ আরিফ, পিও’র নেতৃত্বে অভিযান পরিচালনা করে পুরান মহিপুর ব্রিজ এলাকা থেকে একই গ্রামের মৃত আতাহার আলী হাজীর ছেলে একাধিক মাদক মামলা ও অপহরণ মামলার আসামি মশিউরকে গ্রেফতার করা হয়।

বাংলাদেশ কোষ্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. কে এম শাফিউল কিঞ্জল বলেন, দীর্ঘদিন ধরে স্থানীয় শীর্ষ মাদক কারবারী মশিউর ধরা ছোঁয়ার বাহিরে থেকে মাদক ব্যবসা চালিয়ে আসছিলো। পরবর্তীতে আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। গ্রেফতারকৃত আসামি কে মহিপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা