ডিবি'র অভিযানে ৩ মোটর সাইকেলসহ গ্রেফতার দুই

সাইফুল ইসলাম  তরফদার, ময়মনসিংহ প্রতিনিধি | ২৬ জানুয়ারী ২০২৪, ১৭:১০

ডিবি'র অভিযানে ৩ মোটর সাইকেলসহ গ্রেফতার দুই
ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে চোরাই মোটর সাইকেল সহ আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের দুই সদস্য গ্রেফতার হয়েছে। গত বুধবার রাতে সদর উপজেলার রশিদপুরের  শাহবাজপুর মোড় ময়মনসিংহ টু নেত্রকোণা গামী হাইওয়ে রোড থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। 
 
ডিবির  অফিসার ইনচার্জ (ওসি) ফারুক হোসেন জানান, জেলা পুলিশ সুপার নির্দেশে মোটর সাইকেল চুরি রোধসহ চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার এবং মোটরসাইকেল চোরচক্রকে গ্রেফতারে ডিবি পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। 
 
এরই অংশ হিসেবে এসআই মোঃ আব্দুল জলিল সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বুধবার রাতে  অভিযান পরিচালনা করে কোতোয়ালি মডেল এলাকার রশিদপুরের শাহবাজপুর মোড় ময়মনসিংহ-নেত্রকোণা গামী হাইওয়ে রোডের পাশ থেকে  চোরাই মোটর সাইকেলসহ আন্তঃজেলা মোটর সাইকেল চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করে। তারা হলো, নেত্রকোণার মোঃ রমজান আলী ব্রাহ্মনবাড়িয়ার জয় ঘোষ। তাদের কাছ থেকে ৩টি চোরাই মোটর সাইকেল উদ্ধার করে পুলিশ।এসআই আবদুল জলিল বলেন, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ ময়মনসিংহ শহর সহ আশপাশ থানা এলাকায় মোটর সাইকেল চুরি করে আসছে। এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত আছে। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা