শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২

শেরপুর প্রতিনিধি | ৪ জানুয়ারী ২০২৫, ১২:১৩

ছবি- সংগৃহীত

শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা ও নাশকতার মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ ২ জনকে গ্রেফতার করছে নালিতাবাড়ী থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও বর্তমান নন্নী ইউপি চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন চৌধুরী (৪৫) এবং নালিতাবাড়ী উপজেলার সাবেক মেয়র আবু বক্কর সিদ্ধিকের ব্যক্তিগত সহযোগী গোলকিপার রবিন (৪০)

৩ জানুয়ারি (শুক্রবার) মধ্যরাতে নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়নের মানুপাড়া গ্রামে তার শশুরবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানাযায়, গ্রেফতারকৃত বিল্লাল হোসেন চৌধুরীর বিরুদ্ধে জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শেরপুরে ছাত্র হত্যা ও মিরপুরে গার্মেন্টকর্মী নালিতাবাড়ীর আসিফ হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে পৃথক মামলা রয়েছে এবং রবিনের বিরুদ্ধে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পূর্ব মুহুর্তে নালিতাবাড়ী শহরের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, হামলা ও ভাঙচুরসহ নাশকতার অভিযোগে মামলা রয়েছে।

এ বিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে বিল্লাল হোসেন চৌধুরীকে শুক্রবার রাত একটার দিকে তার শশুরবাড়ি মানুপাড়া থেকে এবং রবিনকে নালিতাবাড়ী শহর থেকে গ্রেফতার করি। গ্রেফতারকৃতদের আজ দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা